এক ঝলক (০৯ জুলাই ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৯ জুলাই। ছবি: শুভ্র কান্তি দাশ

২ / ৯
ধূসর মেঘে রঙিন আঁচড়ে আকাশটাকে বর্ণময় করে তুলেছে রংধনু। উত্তর কাট্টলী এলাকা, চট্টগ্রাম নগর, ৮ জুলাই। ছবি: জুয়েল শীল

৩ / ৯
ঝুঁকিপূর্ণ পরিবেশে রেললাইনের দুই পাশে অবৈধভাবে বসেছে কাঁচা বাজার। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। জুরাইন, ঢাকা, ৮ জুলাই। ছবি: দীপু মালাকার

৪ / ৯
উদ্বেগের অবসান ঘটিয়ে গুহার অন্ধকার থেকে জীবনের আলোয় ফিরছে থাইল্যান্ডের খুদে ফুটবলাররা। গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের কোচের মধ্যে গতকাল রোববার চারজনকে উদ্ধার করা হয়েছে। এই খবর স্কুলে ছড়িয়ে পড়লে তাদের সহপাঠীদের মধ্যে খুশির জোয়ার নেমে আসে। আটকে পড়া বাকি নয়জনকে উদ্ধারে আজ সোমবার সকাল থেকে শুরু হবে অভিযান। মায়ে সাই প্রেসিকসাত স্কুল, চিং রাই প্রদেশ, থাইল্যান্ড, ৯ জুলাই। ছবি: রয়টার্স

৫ / ৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা। মহানগর নাট্যমঞ্চ, ঢাকা, ৯ জুলাই। ছবি: সাইফুল ইসলাম

৬ / ৯
রাজধানীর ব্যস্ত সড়কে চলাচলের সময় শিশু আরোহী ও মোটরসাইকেল-চালক উভয় হেলমেট পরে নিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ৯ জুলাই। ছবি: দীপু মালাকার

৭ / ৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মো. তারিকুল ইসলামের মুক্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৯ জুলাই। ছবি: তানভীর আহাম্মেদ

৮ / ৯
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল নাভারের পাম্পলোনা এলাকায় ষাঁড়ের দৌড় উৎসবের তৃতীয় দিন ছিল সোমবার। উৎসবের একপর্যায়ে পড়ে যান কয়েকজন অংশগ্রহণকারী। পাম্পলোনা, স্পেন, ৯ জুলাই। ছবি: এএফপি

৯ / ৯
মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ডের পর তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একটি নৌকা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত বেশ কয়েকটি নৌকায় ছড়িয়ে পড়ে। দেনপাসার, বালি দ্বীপ, ইন্দোনেশিয়া, ৯ জুলাই। ছবি: এএফপি