এক ঝলক (০৯ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
রবি শস্যের জন্য জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। ছবিটি গতকাল মঙ্গলবার যশোর সদর উপজেলার হালসা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ৩৩
ফুলে বসেছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ৩৩
সময়ের আগেই আমগাছে এসেছে মুকুল। ছবিটি আজ বুধবার রাজধানীর বংশাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ৩৩
মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। ছবিটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩৩
গাছ পাকা টমেটো তুলে তা খেতের পাশে স্তূপ করা হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের বিভিন্ন গ্রামে শীতকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৬ / ৩৩
আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মফিজুল ইসলাম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। দেন বিভিন্ন প্রতিশ্রুতি। ছবি​টি দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাড়িরচর এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

৭ / ৩৩
আজ থেকে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের প্রচার। কাউন্সিলর প্রার্থীরা প্রতীক না পেলেও ভোটের মাঠে নেমে পড়েছেন। আজ সকালে যশোর পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোকেয়া পারভীন শংকরপুর এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

৮ / ৩৩
পোকার হাত থেকে রক্ষা করতে শিমের মাচায় কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। ছবিটি আজ বুধবার লক্ষ্মীপুর সদন উপজেলার ভবানীগঞ্জ কলেজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩৩
সকালের সোনারোদে চাষ করা জমিতে মই দিচ্ছেন কৃষক। সহযোগিতা করছে তাঁর শিশুকন্যা। ছবিটি আজ বুধবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ৩৩
দল বেঁধে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ৩৩
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কোয়েক্স অ্যাকুরিয়ামে মাছের রাজ্যে সান্তা ক্লজের পোশাকে সাঁতার কাটছেন এক ডুবুরি। ছবি: এএফপি

১২ / ৩৩
বেশ কিছুদিন ধরেই খবর ছড়িয়েছিল যে, ‘দিলওয়ালে’ ছবির প্রচারণার জন্য সালমানের টিভি শো ‘বিগ বস ৯ ’-এ যোগ দেবেন শাহরুখ। তবে তা​​ নিয়ে ‘খান’ ভক্তদের মনে সংশয় ছিল। সেই সংশয় কেটে গেছে। সম্প্রতি শাহরুখকে দেখা গেছে সালমানের সঙ্গে, ‘বিগ বস ৯ ’-এর সেটে। লম্বা সময় ধরে চলে এই বিশেষ পর্বটির দৃশ্যধারণ। শুটিং শেষে সেট থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার দুজনে একসঙ্গে ছবিও তুলেছেন। ছবি: এএফপি

১৩ / ৩৩
ফুলকপির ভালো ফলন হয়েছে সীতাকুণ্ডে। পাইকাররা এসেছেন কিনে নিতে। ছবিটি আজ বুধবার সকালে সীতাকুণ্ডের শুকলালহাট বাজার থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড

১৪ / ৩৩
মেঠো পথের ধারে ফোটা বুনো বেগুন। ছবিটি আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার কৃষ্ণবটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ৩৩
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নগরে শোভাযাত্রা বের হয়। ছবিটি আজ বুধবার সকালে নগরের টাউন হলের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৬ / ৩৩
আজ বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, মাদক-জুয়া, পর্নো পত্রিকা ও পর্নো ওয়েবসাইট বন্ধের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর শাখা শোভাযাত্রা বের করে। ছবিটি আজ বুধবার প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (বাঁ থেকে প্রথম) সঙ্গে আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক-২০১৫’ অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ৩৩
বরিশাল মুক্ত দিবস উপলক্ষে উদীচী, বরিশাল নাটক ও প্রথম আলো বন্ধুসভা’র উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিটি গতকাল মঙ্গলবার রাতে বরিশাল নগরের বিজয় বিহঙ্গ থেকে তোলা। ছবি: সাইয়ান

১৯ / ৩৩
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার শোভাযাত্রা। ছবিটি বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ৩৩
আবাসিক গ্রাহকদের দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে চট্টগ্রামে কয়েকটি গ্রাহক ও ঠিকাদার সমিতির মানববন্ধন। ছবিটি আজ বুধবার নগরের ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ৩৩
আজ বুধবার রাজধানীতে তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়ে দুই দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি: বাক্যর সৌজন্যে

২২ / ৩৩
কোমল পানীয় ও খাবার পানির পরিত্যক্ত বোতল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং ক্রয় করে জড়ো করেছেন এই বিক্রেতা। প্রতি কেজি বোতল বিক্রি করবেন ৩৫ থেকে ৪০ টাকায়। ছবিটি আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর বড় মসজিদ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৩ / ৩৩
সামনেই বিজয় দিবস। ওই দিন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নামবে মানুষের ঢল। তাই চলছে ধোয়া-মোছার কাজ। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ৩৩
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বুধবার বগুড়া শহরের সাতমাথায় সচেতন নাগরিক কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী গণনাটক ‘এমন বাংলাদেশ চাই’ মঞ্চস্থ করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৫ / ৩৩
এখন আমন ধান কাটার মৌসুম। তাই ধান কাটার কাস্তে তৈরি ও তা মেরামতে ব্যস্ত কামাররা। ছবিটি আজ সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২৬ / ৩৩
রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নারীর পক্ষে পুরুষ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে অতিথি ও আয়োজকেরা। অনুষ্ঠানটির আয়োজন করে প্রথম আলো, সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন ৷ ছবিটি আজকের তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩৩
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকিদাতাদের বিচারের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। ছবি: মনিরুল আলম

২৮ / ৩৩
বেগম রোকেয়ার ১৩৫ তম জন্ম এবং ৮৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের র‍্যালি। ছবিটি আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৯ / ৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩৩
মুন্সিগঞ্জে সরিষা চাষের পাশাপাশি মৌমাছির খামার করে স্বাবলম্বী হচ্ছে শ্রীনগর উপজেলার ৭টি গ্রামের কৃষকেরা। এসব খামার থেকে প্রতি মাসে উৎপাদিত হয় ৪ লাখ টাকা মূল্যের ৪৮ মণ মধু। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৩
৩য় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ ২০১৫ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্টুনের বিভিন্ন জনপ্রিয় চরিত্রের সামনে আজ বুধবার ছবি তোলেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ও কার্টুনিস্ট আহসান হাবিবসহ অতিথিরা। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৩
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুন বাগিচার কার্যালয় থেকে বের হওয়া র‍্যালি। ছবি : আবদুস সালাম

৩৩ / ৩৩
রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কে ঢাকনাবিহীন এই ম্যানহোলটি যেন এক মৃত্যু ফাঁদ! ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম