এক ঝলক (০৯ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
সরিষা ফুলে ভরে গেছে খেত। সেই খেতের পাশের জমি চাষ দিচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল বৃহস্পতিবার পাবনা সদরের রাজাপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ১৭
আকাশের কপালে যেন লালটিপ এঁকে অস্ত যাচ্ছে সূর্য। এরই পটভূমিতে ছায়াময় আঁধারে বসে আছে এক ফিঙ্গে পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদরের কল্পা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ১৭
সড়কের ধারে জলাশয়ে ফুটেছে লাল শাপলা। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ১৭
গলদা চিংড়ি ধরতে নৌকায় বসে নদীতে বড়শি ফেলছেন এক জেলে। ছবিটি আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ১৭
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজক। ছবি: এহসান-উদ-দৌলা

৬ / ১৭
গরুকে খাওয়াতে ফলন ভালো না হওয়া মাষকলাই গাছ তুলছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৭ / ১৭
হালকা কুয়াশাচ্ছন্ন সকালে যমুনা নদীতে বড়শি ফেলেছে একদল লোক। ছবিটি আজ শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১৭
মাছ শিকারে যমুনা নদীতে বড়শি ফেলেছেন দুজন। ছবিটি আজ শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ১৭
পাহাড়ে শীত নেমেছে। তাই ভোরে আগুন জ্বেলে হাত-পা গরম রাখছে কয়েক শিশু। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের পাঁচমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ১৭
৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বরিশাল নগরের আমতলা এলাকায় অবস্থিত বিজয় বিহঙ্গের পাদদেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী, বরিশাল নাটক ও প্রথম আলো বন্ধুসভা। ছবিটি বৃহস্পতিবার রাতে তোলা। ছবি: সাইয়ান

১১ / ১৭
সরিষা ফুলের ওপর বসেছে ফড়িং। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদরের খাগডহর এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১২ / ১৭
বিশেষ বিধানযুক্ত বাল্যবিবাহ নিরোধ আইন বাতিল করাসহ ৩ দফা দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ছবি: আবদুস সালাম

১৩ / ১৭
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কাজলার পাড়ের দেবধোলাই খালটির অস্তিত্ব খুঁজে পাওয়া এখন কঠিন। দূষণ ও দখলের কবলে পড়ে খালটি শুকিয়ে গেছে। সেই খালের ওপর দিয়ে এখন হাঁটা যায়। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৭
গতানুগতিক ডাস্টবিন সরিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকায় স্থাপন করা হয়েছিল এই আধুনিক ডাস্টবিন। তারপরও অনেকেই সেগুলো ব্যবহার না করে বাইরে আবর্জনা ফেলেন। এতে করে দৃষ্টিনন্দন এই এলাকার বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। ছবিটি শুক্রবার হাতিরঝিলের মগবাজার রেলগেটের দিকের অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৭
শ্রমিকনেতা আমিরুল আমিন এবং সার্ক নিটওয়্যার পোশাক কারখানার কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: আবদুস সালাম

১৬ / ১৭
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে বাণিজ্যিক পার্ক তৈরির বিরুদ্ধে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সাধারণ মানুষ। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ১৭
বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত জঙ্গিবাদ এবং নারী ও শিশু নির্যাতনবিরোধী পথনাটকের একটি দৃশ্য। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম