বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতের সকালে বৃষ্টি উপেক্ষা করে কাদাপানিতে মাছ শিকার করছে দুই শিশু। পাশে ছাতা মাথায় দিয়ে তা উপভোগ করছে আরেক শিশু। দিঘী, মানিকগঞ্জ সদর, ৯ ডিসেম্বর। ছবি: আব্দুল মোমিন।
৩ / ১০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছেন। এর প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। ইয়েমেনে ফিলিস্তিনের পতাকা হাতে একজন শামিল হয়েছেন প্রতিবাদের মিছিলে। সানা, ইয়েমেন, ৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ১০
১৬ বিজয় দিবস। বিজয়ের মাসে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি চলেছ। এ সময় পতাকা বিক্রি বেশি হয়। ধানগড়া, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম।
৫ / ১০
রোমাঞ্চকর মার্বেল খেলা। মেতেছে তিন শিশু। গুণগাঁতী, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৬ / ১০
ভিটামিন সি-তে পরিপূর্ণ কামরাঙা। কাজ করে চুল, ত্বক, নখ ও দাঁতের ওপর। গবেষণা করে দেখা গেছে, যাঁরা নিয়মিত ভরা পেটে (অবশ্যই যাঁদের কিডনির কোনো অসুখ নেই) কামরাঙা খান, তাঁদের চুল, ত্বক, নখ ও দাঁত তুলনামূলকভাবে উজ্জ্বল, ভঙ্গুরহীন হয়। কোট বহুরিয়া, মির্জাপুর, টাঙ্গাইল, ৯ ডিসেম্বর। ছবি: সোহেল মোহসীন
৭ / ১০
এ বছরের জিঙ্গেল বল কনসার্টে সংগীত শিল্পী জুলিয়া মাইকেলস। ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউইয়র্ক, ৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৮ / ১০
নিজের পোষা কুকুরের সঙ্গে পার্কে খেলায় মেতে উঠেছেন এক নারী। বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৯ / ১০
বাণিজ্যিক নগর প্যানসাকোলাতে এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১০ / ১০
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম