এক ঝলক (০৯ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
জয়ের কাছে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে তাঁর সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স

২ / ২৪
মাছ শিকার করে এনে গাছের ডালে বসেছে বকটি। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৩ / ২৪
নিউ হ্যাম্পশায়ারে একটি রেস্তোরাঁয় নির্বাচনের ফলাফল দেখছেন ডেমোক্রেটিক দলের সদস্যরা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৪ / ২৪
মোনায়েম খানের পরিবারের দখল করা সম্পত্তি উদ্ধারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে। ছবি: হাসান রাজা

৫ / ২৪
খাবারের খোঁজে ছুট হনুমানটি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় এলে লোকজনের ভিড় জমে। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের শোভারামপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ২৪
মুরগির হ্যাচারিতে বিক্রির জন্য খাঁচা নিয়ে যাচ্ছে তারা। প্রতিটি খাঁচা ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
শুঁটকির জন্য রোদে শুঁকানো হচ্ছে পুঁটি মাছ। ছবিটি আজ বুধবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৪
চুয়াডাঙ্গার মাঠে আগাম জাতের সবজির সমারোহ। ছবিটি সদর উপজেলার বেলগাছি গ্রাম থেকে মঙ্গলবার সকালে তোলা। ছবি: শাহ আলম

৯ / ২৪
বাগান ভরা হলুদ কসমস ফুলে। ছবিটি আজ বুধবার খুলনার শহীদ হাদিস পার্ক থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৪
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বেতন, রেশন, ঝুঁকিভাতা ও অবসরভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন। ছবি: হাসান রাজা

১১ / ২৪
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিউইয়র্ক হিলটন মিডটাউনে সমর্থকদের সামনে মঞ্চে পরিবারসহ ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

১২ / ২৪
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকার বাসিন্দারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি: রয়টার্স

১৩ / ২৪
মেলানিয়া ট্রাম্পের সহপাঠী মিরজানা জেলানকিক। বান্ধবীর স্বামী ডোনান্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মিরজানাও বেশ আনন্দিত। ছবিটি মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৪
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকার বাসিন্দারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। ছবি: রয়টার্স

১৫ / ২৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িতে সাম্প্রদায়িক হামলাকারী ও উসকানিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বুধবার সকালে বিপ্লবী ছাত্রমৈত্রী যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ২৪
ময়মনসিংহ শহরের ছোটবাজার এলাকার মুক্তিযোদ্ধা সরণি সড়কে পয়োনিষ্কাশন-ব্যবস্থার স্ল্যাব ভেঙে গেছে। কোনো সতর্কতামূলক নিশানা না থাকায় বিপজ্জনকভাবেই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ২৪
পালপাড়ায় মাটির তৈজসপত্র তৈরি শেষে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার দেওড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৪
জাতীয় প্রেসক্লাবে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে চেয়ার ভাঙছেন কর্মীরা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: হাসান রাজা

১৯ / ২৪
রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। রোদ বৃষ্টিতে যাত্রীদের দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের চারপাশে পানিতে ময়লা আবর্জনা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
সেতু থাকলেও নেই খাল! আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে খালটি। ছবিটি বুধবার ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৪
ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবি: আবদুস সালাম

২৩ / ২৪
রোদে ঝলমল করছে কচুরিপানার ফুল। ছবিটি ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার নাজিরাবাগ গ্রাম থেকে বুধবার তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৪
রামপাল প্রকল্পসহ ‘সুন্দরবন ধ্বংসকারী সকল তৎপরতা বন্ধ’ এবং জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ছবি: আবদুস সালাম