এক ঝলক (০৯ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
নীল আকাশের নিচে সবুজ ঘাসে ছাওয়া মাঠে এক দুরন্ত শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার গ্রিসের ইদোমেনি গ্রামের কাছে শরণার্থীশিবিরের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩৫
সোনা রোদে উজ্জ্বল লাবণ্যে ভরা কচি পাতা। ছবিটি সম্প্রতি ঢাকার রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ৩৫
ভারতের শ্রীনগরের ডাল লেকে নৌকা বাইছেন এক কাশ্মীরি নারী। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৫
গাছের ডালে দোলনা বেঁধে মনের আনন্দে দোল খাচ্ছে শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩৫
মাদার গাছে ফুটেছে বসন্তের রাঙা ফুল। ছবিটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম

৬ / ৩৫
বুনো ফুলে বসেছে প্রজাপতি। ছবিটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ৩৫
গবাদি পশুর জন্য ঘাস নিয়ে ঘরে ফিরছেন এক কৃষক। ছবিটি পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ৩৫
রংপুরে পুরোদমে চলছে আলু তোলার কাজ। আলু তুলে ঘরে ফিরছেন কৃষকেরা। ছবিটি রংপুরের মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৯ / ৩৫
চটের বস্তায় আলু ভরে মুখ সেলাইয়ের কাজ চলছে। ছবিটি রংপুরের পীরগাছা উপজেলার স্বচাষ গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১০ / ৩৫
আলবদর নেতা মীর কাসেমকে দেওয়া ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়। ছবি: জাহিদুল করিম

১১ / ৩৫
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাইকের দোকানগুলোতে কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার শাহপরান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ৩৫
সুরমা নদী দিয়ে নৌকায় করে টমেটো নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে সিলেট নগরের কিন ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ৩৫
চাঁদ ঘুরতে ঘুরতে আজ কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়েছিল। তখনই ফিলিপাইনের ম্যানিলার দর্শনার্থীদের কাছে সূর্য আংশিকভাবে চাঁদের পেছনে চলে যাওয়ার এই দৃশ্যটি ধরা পড়ে। ছবি: রয়টার্স

১৪ / ৩৫
সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী, আর পৃথিবীর চারদিকে ঘোরে চাঁদ। এই প্রদক্ষিণ চক্রে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। এবার ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। ছবিটি আজ বুধবার ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমবাং থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ৩৫
চাঁদে ঢাকা পড়েছে সূর্য! পূর্ণ সূর্যগ্রহণের এই ছবিটি ইন্দোনেশিয়ার তারনেত দ্বীপ থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ৩৫
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশনে অংশ নেন বিশিষ্টজনরা। ছবিটি আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ৩৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ বুধবার সকালে চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনেরা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ৩৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পোস্টার প্রদর্শনীর আয়োজন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ৩৫
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গতকাল মঙ্গলবার রাতে টেলিটকের নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের পর জলের গানের পরিবেশনা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৫
পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে। লাইন থাকলেও গ্যাস নেই। তাই বাধ্য হয়েই অনেকে লাকড়ির চুলা ব্যবহার করেন। ছবিটি আজ বুধবার দুপুরে তাঁতীবাজারের রাখাল চন্দ্র বসাক লেন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৫
বংশাল রোডের মাথায় পয়োনিষ্কাশন লাইন উন্নয়নের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গোটা এলাকায় যত্রতত্র রাখা হয়েছে পাইপ, মাটি ও যন্ত্রপাতি। ছবিটি আজ বুধবার দুপুরে বংশাল রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৫
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়।

২৩ / ৩৫
শীত শেষে প্রকৃতিতে গরম বাড়তে শুরু করেছে। এ সময় তরমুজের চাহিদা বেড়ে যায়। বরিশাল ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই ফলটি আকারভেদে ২০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। ছবিটি চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৪ / ৩৫
বর্তমানে জোড় কলমপদ্ধতিতে তৈরি গাছের চাহিদা বাড়ছে। সরকারি-বেসরকারিভাবে এ পদ্ধতিতে চারা তৈরি হচ্ছে বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে কয়েকজন কর্মী এই জোড় কলমপদ্ধতিতে চারা তৈরিতে ব্যস্ত। ছবিটি আজ বুধবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

২৫ / ৩৫
ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে আজ বুধবার শুরু হয়েছে সপ্তম জেলা স্কাউট সমাবেশ। এই সমাবেশে জেলার প্রায় ১১০টি বিদ্যালয়ের হাজারো স্কাউট সদস্য অংশ নেয়। এই সমাবেশটি ১৩ মার্চ পর্যন্ত চলবে। ছবিটি আজ বিকেল পাঁচটার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

২৬ / ৩৫
বাংলাদেশে আলুর জন্য খ্যাতি আছে মুন্সিগঞ্জ জেলার। ইতিমধ্যে এ জেলায় আলু তোলা শুরু হয়েছে। কৃষকেরা তাঁদের জমিতে আবাদ করা আলু লাঙল দিয়ে মাটি টেনে নিচ থেকে ওপরে বের করছেন। ছবিটি আজ বুধবার সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাইকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৭ / ৩৫
পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার প্রত্যেক ঘরেই পানির লাইন আছে। কিন্তু সে পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তাঁতীবাজার নিবাসীরা বিশুদ্ধ পানির জন্য সড়কের নলকূপের ওপর নির্ভর করেন। ছবিটি বুধবার দুপুরে তাঁতীবাজারের রাখাল চন্দ্র বসাক লেন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩৫
বাড়ির পালা গরুর জন্য তাজা ও ঘন সবুজ ঘাস নিতে প্রতিদিন নৌকা নিয়ে তুরাগ তীরে আসেন এই কৃষক। জলজ পরিবেশে বেড়ে ওঠা ঘাস গরুর স্বাস্থ্যের জন্য ভালো এমনটা মনে করেন তিনি। ছবিটি আজ বুধবার ঢাকার মিরপুরের পালপাড়া থেকে তোলা: আশরাফুল আলম

২৯ / ৩৫
রাস্তার অবস্থা দেখে যেন মনে হয় বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা। কিন্তু এই পানি আসলে পয়োনিষ্কাশন লাইন থেকে বের হওয়া নোংরা পানি। ছবিটি রাজধানীর শান্তিনগর এলাকা থেকে দুপুরে তোলা ।  এই রাস্তায় কিছু দূর পরপর রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গর্ত। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩৫
আজ ছিল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। কিন্তু রাজধানীবাসীর জীবনে এখন হরতাল একটি শব্দে পরিণত হয়েছে। জীবনযাত্রা ছিল স্বাভাবিক। পল্টন মোড়ে বিকেল চারটায় ছিল এ দৃশ্য। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৫
কক্সবাজারের সোনাদিয়ায় বঙ্গোপসাগরে ভাসছে বিধ্বস্ত কার্গো বিমানের অংশ বিশেষ। এই দুর্ঘটনায় মারা গেছেন বিমানে থাকা পাইলটসহ ৪ আরোহীর তিনজন। একজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎ​সাধীন। ছবি: প্রথম আলো

৩২ / ৩৫
বগুড়ার জাহাংগীরাবাদ সেনানিবাস এলাকায় আজ বুধবার প্রয়াস স্কুলের (প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিশুরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। ছবি: সোয়েল রানা

৩৩ / ৩৫
ভেষজ গুণ থাকায় পাকা বেলের চাহিদা সব সময়ই থাকে। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন বিক্রেতারা বাইসাইকেলে করে বেল নিয়ে শহরে আসেন বিক্রির জন্য। প্রতি জোড়া বেল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। ছবিটি আজ বুধবার দুপুরে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

৩৪ / ৩৫
আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত জুট মিলের সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেল ও রাজপথ অবরোধ করে পাটকল শ্রমিকেরা। ছবিটি আজ খুলনার শহরের নতুন রাস্তা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩৫ / ৩৫
খুলনা শহরের নতুন রাস্তা মোড়ে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের নেতা কর্মীদের অবরোধের কারণে অন্য সড়ক গুলোতে যানজটের সৃষ্টি হয়। ছবিটি খুলনার কবির বটতলা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন