আজ দোল-পূর্ণিমা। রাতে পূর্ণ চাঁদ দেখা দিয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ৯ মার্চ। ছবি: আবদুস সালাম
২ / ১৪
মাস্ক বানাতে ব্যস্ত সময় পার করছেন এক কর্মী। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে বাংলাদেশেও সাধারণ মানুষের মধ্যে বেড়েছে মাস্কের ব্যবহার। এ জন্য বাজারে মাস্কের চাহিদা প্রচুর। পাইকারি ২৫ টাকার এই মাস্ক বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
আফ্রিকান টিউলিপ ফুল। এ ফুলকে রুদ্র পলাশও বলা হয়। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। এই উৎসবে দেশ-বিদেশের ৫০ হাজার ভক্ত–অনুরাগী জমায়েত হন। সৎসঙ্গ আশ্রম, হিমায়েতপুর, পাবনা, ৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিয়ের কনের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পদ্মা নদীর তীর, রাজশাহী, ৯ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
১০ / ১৪
রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর জেলহাজতে নেওয়া হচ্ছে তাঁকে। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
১১ / ১৪
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করছেন এক মোবাইল ব্যাংকিং প্রতিনিধি। ফার্মগেট, ঢাকা, ৯ মার্চ। ছবি: এস এস আল আরেফিন
১২ / ১৪
খাওয়ার আগে কাওরানবাজারে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছেন। কারওয়ানবাজার, ঢাকা, ৯ মার্চ। ছবি: নাজনীন আখতার
১৩ / ১৪
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা, ৯ মার্চ। ছবি: আবদুস সালাম