কৃষ্ণচূড়ার ডালে উদাসী বুলবুল। ছবিটি গতকাল রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
২ / ১৯
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে কড়া প্রহরায় রোববার রাত পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা কারাগারে আনা হয়। ছবি: জিয়া ইসলাম
৩ / ১৯
তালগাছে রসের জন্য হাঁড়ি বসাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৪ / ১৯
পাখি পাকা পেঁপে খায়। ছবিটি আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৫ / ১৯
এই ছোট্ট পোকাটিই ঝিঁঝি পোকা, গ্রীষ্মের দুপুরে যার একটানা ডাকে কান ঝাঁ ঝাঁ করে। ছবিটি খুলনার দৌলতপুর উপজেলা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ১৯
ফুলের মতো পাখনা মেলে উড়ছে ছোট্ট পাখিটি। ছবিটি আজ সোমবার খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৭ / ১৯
নিজ বাসার দিকে সতর্ক নজর শালিক পাখিটির। ছবিটি আজ সোমবার খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৮ / ১৯
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু ওপর এভাবেই সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড করে রাখা হয়েছে। সড়কের ওপর যাত্রী ওঠানো-নামানো হচ্ছে এবং নিয়মকানুন না মেনেই চলছে যানবাহন। এতে প্রায় প্রতিদিন ওই এলাকায় দীর্ঘ যানজট লেগে থাকে। সেতুর ওপর কোনো ধরনের গাড়ি দাঁড়ানো, যাত্রী ওঠানো নিষিদ্ধ থাকলেও এই সেতুটিতে সেই আইন যেন কেউ মানতে চান না। ট্রাফিক পুলিশ, সার্জেন্ট দেখেও যেন দেখেন না। ছবিটি আজ সোমবার বিকেল চারটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
৯ / ১৯
হিউম্যান হলারটির ভেতরে ও বাইরে এভাবেই গাদাগাদি করে বসে, দাঁড়িয়ে গন্তব্য যাচ্ছেন যাত্রীরা। প্রায় প্রতিদিন রাজধানীর গুলিস্তান-রহিতপুর সড়কে এভাবেই যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন। ছবিটি আজ সোমবার বিকেল চারটার সময় তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১০ / ১৯
প্রচণ্ড গরমে প্রতিনিয়ত খাওয়া হয় নানা ধরনের শরবত। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিষাক্ত রং ব্যবহার করে তৈরি করছে ‘জ্যাংক’ নামে শরবত তৈরির উপকরণ। আজ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর বাগানবাড়ি এলাকায় এমন একটি কারখানায় অভিযান চালায় র্যাব। এ সময় কারখানা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি : আবদুস সালাম
১১ / ১৯
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও স্কুলের সামনের পদচারী সেতু ব্যবহার না করে অভিভাবক ও শিক্ষার্থীরা এভাবেই ঝুঁকি নিয়ে সড়ক পার হন। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি : আবদুস সালাম
১২ / ১৯
বৃষ্টি হোক আর না হোক সারা বছরই ঢাকার কদমতলীর রায়েরবাগ সড়কটি কাদা-পানিতে সয়লাব থাকে। বছরের পর বছর স্থানীয়রা এই দুর্ভোগ পোহালেও জনপ্রতিনিধিদের টনক নড়ছে না। ছবিটি সোমবার দুপুরে তোলা : আবদুস সালাম
১৩ / ১৯
দিনভর তীব্র গরমের শেষে বিকেলে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। ছবিটি সোমবার বিকেলে হাতিরঝিল এলাকা থেকে তোলা: আশরাফুল আলম
১৪ / ১৯
ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জাতীয় চিত্রশালা গ্যালারিতে তিন দিনব্যাপী এশিয়ান দেশের ঘুড়ি প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শক। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৯
ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জাতীয় চিত্রশালা গ্যালারিতে তিন দিন ব্যাপী এশিয়ান দেশের ঘুড়ি প্রদর্শনীর শেষ দিনে আজ সোমবার বিকেলে ঘুড়ির র্যালি বের করা হয়। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভেতরে সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয়েছে এই ফোয়ারা। কিন্তু প্রায়ই ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয় ফোয়ারা পানি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: আশরাফুল আলম
১৭ / ১৯
রাজধানীর মতিঝিল এলাকায় প্রতিদিন রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রাখা হয়। এত অন্যান্য যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: আশরাফুল আলম
১৮ / ১৯
১৯৭১ সালের ৯ মে পাকিস্তানি সেনাবাহিনী গজারিয়ার ১০টি গ্রামের প্রায় সাড়ে তিন শ নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করে। গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে গজারিয়া পাবলিক লাইব্রেরি, মুক্ত আসর ও গজারিয়া প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। ছবি: সাহাদাত পারভেজ
১৯ / ১৯
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি সোমবার প্রতিবাদ মিছিল করে। মিছিল নিয়ে ক্যাম্পাসে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। ছবি: ভাস্কর মুখার্জি