বৃষ্টিতে ছাতা মাথায় দুজন বিদেশি আর্চার। ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে তাঁরা অংশ নিয়েছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা ৯ মে। ছবি: দীপু মালাকার
২ / ২০
গাছে দুটি কাঠবিড়ালি। মানুষ দেখলেই গাছের মাথায় উঠে যায় তারা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ২০
ঢাকার মগবাজার-মৌচাক উড়ালসড়কের বেশ কয়েকটি অংশ জমে আছে বৃষ্টির পানি। কারওয়ান বাজার, ঢাকা, ৯ মে। ছবি: সুমন ইউসুফ
৪ / ২০
দুপুরেই অন্ধকার নেমে আসে। তারপর বৃষ্টি। ভেজা সড়কে চলন্ত রিকশার প্রতিচ্ছবি। চৌহাট্টা এলাকা, সিলেট, ৯ মে। ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
খেত থেকে আনা ভুট্টার খোসা ছাড়ানো হচ্ছে। ফরিদপুরের বাজারে প্রতি মণ ভুট্টার দাম ৭০০ থেকে ৮০০ টাকা। উফাজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর সদর, ৯ মে। ছবি: আলীমুজ্জামান
৬ / ২০
কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলন হিসেবে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে সাম্পান শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশ নেন সাম্পান মাঝিরা। সদরঘাট, কর্ণফুলী, চট্টগ্রাম, ৯ মে। ছবি: সৌরভ দাশ
৭ / ২০
রেইনট্রি গাছে ফুল ফুটেছে। রেইনট্রির আদি নিবাস আফ্রিকা। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ মে। ছবি: পলাশ বড়ুয়া
বগুড়ার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে মিষ্টিকুমড়া। এই বাজারে আকারভেদে প্রতিটি মিষ্টিকুমড়ার দাম ২৫ থেকে ৫৫ টাকা। মহাস্থান হাট, শিবগঞ্জ, বগুড়া, ৯ মে। ছবি: সোয়েল রানা
১৭ / ২০
কুমিল্লার গোমতী নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। উত্তর দুর্গাপুর, আদর্শ সদর, কুমিল্লা, ৯ মে। ছবি: এমদাদুল হক
১৮ / ২০
কাঁঠালের হাট বসেছে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের সমতাঘাটে। জেলার দূরদূরান্ত থেকে ইঞ্জিন নৌকায় করে কাঁঠাল আসছে এই বাজারে। এখানে একেকটি কাঁঠালের দাম ২৫ থেকে ১৬০ টাকা। রাঙামাটি, ৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২০
গোলাপি রং ধরেছে করমচায়। দেখতে মিষ্টি হলেও এই ফল অত্যন্ত টক। তবে পুষ্টিগুণসম্পন্ন। আলেখারচর, আদর্শ সদর, কুমিল্লা, ৯ মে। ছবি: এমদাদুল হক
২০ / ২০
চলন্ত ট্রেনে উঠতে জীবনের ঝুঁকি নিচ্ছেন এই যাত্রী। এভাবেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আশকোনা রেল ক্রসিং, ঢাকা, ৯ মে। ছবি: শুভ্র কান্তি দাশ