এক ঝলক (০৯ মে ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৬
এয়ারপোর্ট সড়কের দৃষ্টিনন্দন ফুটপাতে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। চলাচলে ভোগান্তিতে পথচারীরা। ঢাকা, ৯ মে। ছবি: দীপু মালাকার

২ / ৩৬
বুনো ফুলের পাপড়িতে বসে আছে এক প্রজাপতি। আনন্দনগর, খাগড়াছড়ি, ৯ মে। ছবি: নীরব চৌধুরী

৩ / ৩৬
তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। শিশুরাও লেকের পানিতে খেলার ছলে গোসল করতে অনেকক্ষণ সময় কাটাচ্ছে। ক্রিসেন্ট লেক, ঢাকা, ৯ মে। ছবি: দীপু মালাকার

৪ / ৩৬
পেকে টসটস গরমের বুনোফল। স্থানীয়ভাবে এটি ‘কাইয়া পান্তা’ নামে পরিচিত। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ মে। ছবি: সাজেদুল আলম

৫ / ৩৬
চেঙ্গী নদীর পারে খেত থেকে মায়ের সঙ্গে কাঁচা মরিচ তুলছে দুই শিশু। স্থানীয় বাজারে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হয়। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৯ মে। ছবি: নীরব চৌধুরী

৬ / ৩৬
বাসায় বসে আছে এক মৌটুসি পাখি। রাজমণিপাড়া, খাগড়াছড়ি, ৯ মে। ছবি: নীরব চৌধুরী

৭ / ৩৬
ফল কিনছেন ক্রেতা। ইফতারের আয়োজনে ফলের বিশেষ কদর রয়েছে। টাউন হল বাজার, মোহাম্মদপুর, ঢাকা, ৮ মে। ছবি: সাবরিনা ইয়াসমীন

৮ / ৩৬
ঈদ সামনে রেখে এই আয়োজন। ছাতার ছায়া চলছে বিকিকিনি। শ্যামলী, ঢাকা, ৮ মে। ছবি: সাবরিনা ইয়াসমীন

৯ / ৩৬
প্রখর রোদ উপেক্ষা করে নানা শস্যপণ্য নিয়ে ফুটপাতে বসেছেন ভ্রাম্যমাণ এই দোকানদার। শ্যামলী, ঢাকা, ৮ মে। ছবি: সাবরিনা ইয়াসমীন

১০ / ৩৬
রসাল ও সুস্বাদু ফল লিচু বাজারে উঠেছে প্রচুর। ময়মনসিংহে ভালো প্রজাতির লিচু বিক্রয় হচ্ছে ৩০০ টাকা শ করে। মেছুয়া বাজার, ময়মনসিংহ, ৯ মে। ছবি: আনোয়ার হোসেন

১১ / ৩৬
কৃষকেরা ধান কাটায় ব্যস্ত। আর পুঁতে রাখা ডালে বসে আছে ফিঙে। কাটা ধানে পোকা দেখলেই উড়াল দিয়ে তা শিকার করার আশায় ফিঙে। রায়ের মহল, খুলনা, ৯ মে। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩৬
গাঁদা ফুলে ফড়িং। সুরভি উদ্যান, রংপুর, ৯ মে ২০১৯। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ৩৬
রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রির্সাস সেন্টারের আয়োজনে বিশ্ব লুপাস দিবস উপলক্ষে শোভাযাত্রা। ধাপ, রংপুর, ৯ মে ২০১৯। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ৩৬
নার্স শাহানুরের ওপর নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশন ঢাকা নার্সিং কলেজ মানববন্ধন ও বিক্ষোভ করে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৯ মে। ছবি: হাসান রাজা

১৫ / ৩৬
গৃহস্থালি কাজে নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানি। সনাতন পাল লেন ফলপট্টি, নারায়ণগঞ্জ, ৯ মে। ছবি: দিনার মাহমুদ

১৬ / ৩৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: আবদুর রহমান ঢালী

১৭ / ৩৬
গরমের মধ্য রমজানের ইফতারের পরে অনেকেই আখের রস খান। ক্রেতারা যাতে বাসাবাড়িতে রস নিয়ে যেতে পারেন, এ জন্য দোকানি বিভিন্ন সাইজের প্লাস্টিকের বোতল বেঁধে রেখেছেন। তবে এগুলো পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন থাকে সব সময়। ২ নম্বর রেলগেট এলাকায়, নারায়ণগঞ্জ, ৯ মে। ছবি: দিনার মাহমুদ

১৮ / ৩৬
পাটকলশ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-ডেমরা সড়ক অবরোধ করেন। সুলতানা কামাল সেতু, ঢাকা, ৯ মে। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৬
কটিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন বেসরকারি ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কল্যাণপুর, ঢাকা, ৯ মে। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ৩৬
ধান কাটার ভরা মৌসুম চলছে। ধান কেটে মাড়া-ঝাড়াই শেষে বস্তায় ভরে বাড়ি ফিরছেন এই পাহাড়ি দম্পতি। আলুটিলা, রাঙামাটি, ৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩৬
পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বেচাকেনা। সার্কিট হাউস ফটক, বগুড়া, ৯ মে। ছবি: সোয়েল রানা

২২ / ৩৬
কামরাঙ্গীরচর এলাকায় একটি সেমাইয়ের কারখানায় অভিযান চালায় র‌্যাব। নোংরা পরিবেশে সেমাই তৈরি করার অভিযোগের অপরাধ প্রমাণিত হওয়ায় ওই কারখানাকে জরিমানা করা হয়। কামরাঙ্গীরচর, ঢাকা, ৯ মে। ছবি: সাজিদ হোসেন

২৩ / ৩৬
গান শোনার ‘গ্রামোফোন’ যেন হারিয়ে গেল প্রযুক্তির বিবর্তনে। শৌখিন ক্রেতাদের জন্য গুলশানে এই দোকানে ভারত থেকে আনা কয়েকটি গ্রামোফোন রাখা হয়েছে। দাম ১০ থেকে ১৫ হাজার টাকা। ডিএনসিসি মার্কেট, গুলশান ২, ঢাকা, ৯ মে। ছবি: দীপু মালাকার

২৪ / ৩৬
শাহিনুর আক্তার তানিয়াসহ সারা দেশে হত্যা-ধর্ষণের বিচার ও শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। প্রধান ফটক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ মে। ছবি: তাপস কুমার সরকার

২৫ / ৩৬
ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন কৃষকেরা। কাটা ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। কাশিনগর, মনিরামপুর, যশোর, ৯ মে। ছবি: এহসান-উদ-দৌলা

২৬ / ৩৬
তীব্র গরমে নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। ঘরে-বাইরে, দিন–রাত প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। রোদ থেকে বাঁচতে শিশুটির মাথায় কাগজ ধরেছেন এই নারী। দড়াটানা মোড়, যশোর, ৯ মে। ছবি: এহসান-উদ-দৌলা

২৭ / ৩৬
দাবদাহ মাথায় নিয়ে কাজ করা কৃষক তৃষ্ণা মেটাতে পানি পান করছেন। নাজির শংকরপুর চাতাল মোড়, যশোর, ৯ মে। ছবি: এহসান-উদ-দৌলা

২৮ / ৩৬
বৈশাখের তপ্ত রোদের মধ্যে ধান কাটছেন এক কৃষক। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ মে। ছবি: আনিস মাহমুদ

২৯ / ৩৬
চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তারকে ধর্ষণ শেষে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ভৈরবে বন্ধুসভার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পৌর শহীদ মিনার প্রাঙ্গণ, ভৈরব, ৯ মে। ছবি: সুমন মোল্লা

৩০ / ৩৬
রোজার মাসে শাকের চাহিদা থাকে বেশ। খেত থেকে শাক তুলে তা বিক্রির জন্য শহরের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। আহমদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ মে। ছবি: আনিস মাহমুদ

৩১ / ৩৬
নয় দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকার ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেছেন পাটকলশ্রমিকেরা। সড়কের একাংশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ডেমরা, ঢাকা, ৯ মে। ছবি: আবদুস সালাম

৩২ / ৩৬
পানিতে দল বেঁধে পানিতে শিশু-কিশোরের দল। বরইকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ মে। ছবি: আনিস মাহমুদ

৩৩ / ৩৬
জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও থামতে চায় না গাড়ি। চলন্ত গাড়িকে হাত দেখিয়েই রাস্তা পার হচ্ছেন পথচারী। বিমানবন্দর সড়ক, ঢাকা, ৯ মে। ছবি: দীপু মালাকার

৩৪ / ৩৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়লাভের বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ। মস্কো, রাশিয়া, ৯ মে। ছবি: রয়টার্স

৩৫ / ৩৬
গরমে জীবন অতিষ্ঠ প্রাণিকুলের। তেষ্টা মেটাতে কল থেকে পানি পান করছে একটি বানর। রাজস্থান, ভারত, ৯ মে। ছবি: এএফপি

৩৬ / ৩৬
নার্স শাহিনুর আক্তারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। ঢাকা, ৯মে। ছবি: সাবিনা ইয়াসমিন