শরৎকাল শুভ্র হয়ে ওঠে কাশফুলে। সাদা আর সবুজের মিতালি মনে আনে প্রশান্তি। ছবিটি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে মার্কিন সংগীত তারকা কেটি পেরি। ছবিটি মঙ্গলবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার আইএমএএক্স ফোরকোর্ট থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২১
যুক্তরাষ্ট্রে মিস আমেরিকা প্রতিযোগিতার রিবন নৃত্য পর্বে মিস মিনেসোটা র্যাচেল লাতাফ। মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতার ৯৫তম আসর অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। ছবিটি নিউ জার্সির বোর্ডওয়াক হল থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২১
সকাল থেকে জমিতে হালচাষ দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এই কৃষক। এ কারণে আলপথে বসেই সকালের খাবার খাচ্ছেন তিনি। ছবিটি আজ সকালে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ২১
প্রাইমারি প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রাইমারি প্যানেলভুক্ত শিক্ষক ফোরাম। ছবি: আবদুস সালাম
৬ / ২১
আমন ধানের খেতে বড়শি ফেলে রেখেছিলেন নিরঞ্জন দাস। সেই বড়শিতে গেঁথে যাওয়া মাছ নিয়ে বাড়ি ফিরছেন তিনি। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার কুটামহিন গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ২১
সিলেট শহরে চাহিদা অনুযায়ী পানি না পেয়ে অনেকেই অন্যের বাড়ি বা বিভিন্ন এলাকা থেকে পানি সংগ্রহ করছেন। নগরের ছড়ারপার এলাকার বস্তিতে খাবার পানি সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন লোকজন। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৮ / ২১
বটগাছের ডালে বসে পাকা বটফল খাচ্ছে ছোট বাউড়ি পাখিটি। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের মরংছড়ি মোনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৯ / ২১
সিলেট নগরের গোয়ালীছড়ায় ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে। শোলার তৈরি ভেলায় ভেসে ভেসে আবর্জনার ভেতর প্লাস্টিকের জিনিস খুঁজতে নেমেছে দুই শিশু। ছবিটি আজ সকাল সাড়ে ১০টায় নগরের তেলিহাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ২১
সিলেটের হাওরগুলোতে এখন থইথই পানি। এ সময় এখানে চলাচলের প্রধান বাহন নৌকা। তাই নৌকায় করে হাওরের ওই পাড়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি আজ সকালে সিলেট নগরের বাউরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ২১
সামনেই ঈদুল আজহা। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। সিলেটের ওসমানী নগর এলাকায় গরু নিয়ে পশুর হাটে যাচ্ছেন একজন বিক্রেতা। ছবিটি আজ ওসমানী নগর গোয়ালাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ২১
লালমনিরহাটে রংপুর বিভাগের চার জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটরা মাদকবিরোধী শোভাযাত্রা করে। ছবিটি বুধবার সকালে লালমনিরহাটের বিজিবি ক্যান্টির রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রব, লালমনিরহাট প্রতিনিধি
১৩ / ২১
কোরবানির ঈদে পশুর মাংস কাটতে দরকার পড়ে হোগলার। এ জন্য এ সময় বেড়ে যায় হোগলার চাহিদা। ছবিটি বুধবার নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা তীরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৪ / ২১
জ্বালানি হিসেবে পাটখড়ি অনন্য। ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের কোনা গ্রাম থেকে কম দামে পাটখড়ি কিনে বিক্রির জন্য ফরিদপুর শহরে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। ছবিটি জেলার বাখুন্ডা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৫ / ২১
দুজনেরই কারও চোখেই আলো নেই। তারপরও রাজধানীর ফার্মগেট সিগন্যাল পার হতে একে অপরকে সহায়তা করছেন। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: মানসুরা হোসাইন
১৬ / ২১
আর কিছুদিন পর পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ছবিটি আজ বুধবার বিকেলে বগুড়ার মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ২১
রাজধানীর বিভিন্ন স্থানের অনুমোদনহীন ও অবৈধ বিলবোর্ড নিয়মিত উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বুধবার সকালে রাজধানীর বিমানবন্দরের সামনের এলাকার বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২১
রাজধানীতে বিভিন্ন সময় সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত হয়েছিল এসব ভাস্কর্য। সৌন্দর্য বর্ধনের জন্য করা হলেও সেগুলোর এখন দশা যাচ্ছে তাই। দেখভালের অভাবে নোংরা হয়ে ময়লা জমেছে। এ ছাড়া এই ভাস্কর্য এখন ভাসমান মানুষের আশ্রয়স্থলও হয়েছে। ছবিটি আজ বুধবার সকালে ঢাকার কাকলি মোড় থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২১
রাজধানীতে অফিস শেষে যানবাহনের জন্য এমনিতেই দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। আজ বুধবার বিকেলে একটু বৃষ্টি হওয়ায় অবস্থা আরও ভয়াবহ হয়ে যায়। ঘোরা ফেরা মানুষ প্রাণপণ প্রতিযোগিতা করে মারাত্মক ঝুঁকি নিয়ে বাসে উঠছে। ছবিটি বিকেলে কারওয়ান বাজার মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২১
রাজধানীতে আজ বিকেলে হঠাৎ একপশলা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন পথচারীরা। ছবিটি ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
২১ / ২১
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাত এবং তাহমিনা আক্তার নামে গৃহকর্মীকে হত্যায় অভিযোগ ওঠা আইনজীবী মামুনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো