এক ঝলক (০৯ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ঘরে ফেরার আনন্দ। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২ / ২২
ঘরে ফেরা। ছবিটি রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

৩ / ২২
কী ভাবছে ফিঙ্গেটি! ছবিটি আজ শুক্রবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৪ / ২২
খেলনা পেয়ে মহা খুশি এক পথশিশু। ছবিটি আজ শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৫ / ২২
রাজধানীর হাতিরঝিলে ঘুড়ি ওড়াচ্ছে এক কিশোর। নাটাই হাতে নিয়ে ঘুড়ি নিয়ন্ত্রণ করেছে সে। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আশরাফুল আলম

৬ / ২২
গরু ব্যাপারি আব্দুল বারেক আদর করে এদের ডাকেন লাল্টু। মানিকগঞ্জ থেকে তিন দিন আগে ওদের নিয়ে এসেছেন রাজধানীর গাবতলীর গরুর হাটে। সাজিয়ে-গুজিয়ে রেখেছেন। দাম হাঁকছেন তিন লাখ টাকা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ২২
বাসের ছাদে উঠেই ঘরে ফেরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২২
চুয়াডাঙ্গা থেকে রাজধানীর গাবতলী হাটে আনা হয়েছে এই গরুটিকে। প্রচণ্ড গরম আর যানজটে অসুস্থ হয়ে পড়েছে গরুটি। পানি ঢেলে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে। ছবিটি আজ শুক্রবার বেলা সোয়া ১১টার ​িদকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২২
সকাল সাতটার বাস দুপুর সোয়া ১২ টাতেও আসেনি। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত শিশুটি। ছবিটি আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২২
ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছেন অনেকে। তাই রাজধানীর বেশির ভাগ সড়ক ছিল ফাঁকা। ছবিটি ফার্মগেট সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২২
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আতর ও তজবির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবিটি আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম সোনালি সৈকত খ্যাত বড়বিলে নৌকাবাইচ। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনালি সৈকত থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২২
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ শুক্রবার সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ছবি: আবদুস সালাম

১৪ / ২২
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিউ ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস পর্যন্ত অংশের নির্মাণকাজ শেষ। যে কেনো দিন উদ্বোধন করা হতে পারে। ছবি: আবদুস সালাম

১৫ / ২২
পদ্মার তীব্র স্রোত আর ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শত দুর্ভোগ সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ফেরিতেই নদী পাড়ি দিচ্ছে ঘরমুখী মানুষ। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: এম রাশেদুল হক

১৬ / ২২
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আজ সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর চৌধুরী বাজার এলাকার একটি কেন্দ্র থেকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল সংগ্রহ করেন অনেকে। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২২
পদ্মায় তীব্র স্রোত আর ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। আটকা পড়ছে পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ শত শত গাড়ি। ছবিটি আজ শুক্রবার দুপুর বারোটার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক

১৮ / ২২
ক্রেতাদের ভিড় এখনো না জমে উঠলেও বিভিন্ন আকারের ও রঙের গরু জমতে শুরু করেছে খুলনার অন্যতম পশুর হাট জোড়া গেটের গরু-ছাগলের হাটে। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নদী ও সড়ক পথে আসছে গরু। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২২
আর কদিন পরই ঈদুল আজহা। কোরবানির মাংস কাটতে প্রয়োজন পড়ে কাঠের গুড়ির। রাস্তার পাশে বিক্রির জন্য কাঠের গুড়ি সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। প্রতিটি কাঠের গুড়ি ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শুক্রবার পাবনা সদরের সিংগা বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২২
আর কদিন পরই ঈদুল আজহা। অনেকেই ছুটছে গরুর হাটে। আবার কেউ ছুটছে ফ্রিজ কিনতে। কয়েকজন ফ্রিজ বিক্রেতারা জানালেন, এই ঈদের আগে প্রতি বছরই ফ্রিজ ভালোই বিক্রি হয়। ছবিটি আজ শুক্রবার পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ২২
বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে রাজধানীর বিভিন্ন পশুরহাটে আসছে গরু। ছবিটি শুক্রবার বিকেলে গাবতলী হাট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
কোরবানির জন্য কেনা হয়েছে গরু। সাজানো হয়েছে মনের মতো করে। ছবিটি শুক্রবার বিকেলে গাবতলী গরুর হাট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম