এক ঝলক (০৯ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সিলেটে আজ শনিবার প্রায় সারা দিনই বৃষ্টি ছিল। নগরের কিনব্রিজ এলাকায় দুপুরের দিকে বৃষ্টি ধরে এলেও মায়ের কোলে শিশুটির মাথায় ছিল শিং-ওয়ালা ছাতা। ছবি: আনিস মাহমুদ

২ / ২২
ম্যানহাটনে নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়ে একজন মডেল ছবির জন্য পোজ দিচ্ছেন। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২২
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে সিলেট নগরের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার বিক্ষোভ ও সমাবেশ করে বিভিন্ন সংগঠন। রোহিঙ্গাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। নগরের জিন্দাবাজার এলাকায় মোনাজাত ধরেছেন এক রিকশাচালক। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২২
যানজটে স্থবির হয়ে আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সুযোগ বুঝে ঘুমিয়ে নিচ্ছেন চালক। ছবিটি আজ শনিবার সকাল ছয়টার দিকে মির্জাপুর বাইপাস বাসস্টেশন থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ২২
কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পার হওয়ার পর বৃষ্টি থেকে ছোট্ট বোনটিকে বাঁচানোর চেষ্টা এই রোহিঙ্গা শরণার্থীর। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৬ / ২২
এই যাত্রা অনিশ্চয়তায় ভরা, এই পথ কেবলই ক্লান্তির। সীমান্ত পেরিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত বৃদ্ধ বাবা। তাঁকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন সন্তান সফিক মিয়া। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারের এই ছবি টেকনাফের শাহপরীর দ্বীপের তিনপুলের মাথা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

৭ / ২২
কিউবার ক্যারিবীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা। প্রচণ্ড বাতাসে তাই এভাবেই দুলছে নারকেল গাছগুলো। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৮ / ২২
গাজা উপত্যকার রাফাহ এলাকায় গণবিয়ের আয়োজনে সেলফি তুলছেন ফিলিস্তিনি দম্পতি। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৯ / ২২
নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য ন্যাপের সমাবেশ। ছবি: আবদুস সালাম

১০ / ২২
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিকের জেলা ও মহানগর কমিটি। ছবি: আবদুস সালাম

১১ / ২২
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা এম আবদুল্লাহ। ছবিটি আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২২
চট্টগ্রাম বন্দরে রাখা সদ্য কেনা বিভিন্ন ধরনের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং সরঞ্জাম। ছবিটি গতকাল শুক্রবার বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ২২
ইরাকের কুফা মসজিদে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২২
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দুরন্ত বাইসাইকেল মেলা। সেখানে শিশুদের বিনা মূল্যে বায়োস্কোপ দেখাচ্ছেন তাপস মোদক। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২২
খুলনার জিরো পয়েন্ট থেকে ফুলতলা বাইপাস সড়কে চলছে সবজি ভর্তি নসিমন। ছবিটি আজ শনিবার খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২২
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পেরিয়ে কক্সবাজারে ঢুকে পড়া রোহিঙ্গাদের স্রোত। ছবিটি ৮ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২২
গায়ে জ্বর নিয়ে মিয়ানমার ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে এই নারীকে। কিন্তু শরীর আর ধকল নিতে পারছে না। টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার পথের ধারে থেমে গেছে পা। সেখানেই শুয়ে পড়েছেন। মাকে কী সেবা দেবেন, সন্তান বুঝতে পারছেন না। বাড়িয়ে দেন পানির বোতল। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২২
পরিবারের সদস্য এবং জীবনের শেষ সম্বলটুকু সঙ্গে করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই রোহিঙ্গা। চোখে-মুখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। আজ শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

১৯ / ২২
পাহাড়ের দক্ষিণ-পূর্ব পাশে মাটি ধসে যাওয়ায় রাঙামাটির নির্মাণাধীন বৌদ্ধমন্দিরটি এখন ঝুঁকির মুখে। এ বছরের ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় মন্দিরের এই অবস্থা। ছবিটি আজ শনিবার রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের যৌথ খামারপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ২২
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। সমাবেশের শুরুতেই ‘জাগো নারী জাগো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২২
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মানুষের চাপ বাড়ছেই। লঞ্চঘাটে শনিবারও ছিল উপচে পড়া ভিড়। ছবিটি বিকেলে তোলা। ছবি: এম রাশেদুল হক

২২ / ২২
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশীয় বিমানবাহিনীর একটি বিমানে করে শনিবার সন্ধ্যায় ত্রাণসামগ্রী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। ছবি: প্রথম আলো