বাঁশ দিয়ে তৈরি এই টুকরিগুলো স্থানীয়দের কাছে ‘লাই’ নামে পরিচিত। ধান-চালসহ বিভিন্ন শস্য রাখার কাজে এগুলো ব্যবহৃত হয়। আকারভেদে প্রতিটির দাম ১৫০-২০০ টাকা পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর, মিরসরাই সদর, চট্টগ্রাম। ছবি: ইকবাল হোসেন
২ / ১৫
সারা দিন বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, ছাতা নিয়ে ছুটছে একজন। ১ অক্টোবর, মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকা। ছবি: হাসান রাজা
৩ / ১৫
মহররম উপলক্ষে আয়োজিত গ্রাম্য মেলায় একটি দোকানে শোভা পাচ্ছে নানা বর্ণের খেলনা। ১ অক্টোবর, কুতুবপুর গ্রাম, মেহেরপুর সদর। ছবি: আবু সাঈদ
৪ / ১৫
৪৯ তম নিবেলহর্ন ট্রফি ফিগার স্কেটিং প্রতিযোগিতায় দুই সুইডিশ প্রতিযোগী। ৩০ সেপ্টেম্বর, ওবার্স্টডর্ফ, জার্মানি। ছবি: এএফপি
৫ / ১৫
গর্ভপাতের আইন পরিবর্তনের পক্ষে নারীদের বিক্ষোভ। ৩০ সেপ্টেম্বর, ডাবলিন, আয়ারল্যান্ড। ছবি: রয়টার্স
৬ / ১৫
বিসর্জনের জন্য সমুদ্রসৈকতে আনা হয়েছে দেবী দুর্গাকে। ৩০ সেপ্টেম্বর, পতেঙ্গা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
৭ / ১৫
বিজয়া দশমীতে রাম ও লক্ষ্মণের মতো করে সেজেছেন দুই তরুণ। ৩০ সেপ্টেম্বর, চন্ডিগড়, ভারত। ছবি: রয়টার্স
৮ / ১৫
মহররম উপলক্ষে রাজধানীতে বের হয় তাজিয়া মিছিল। ১ অক্টোবর, আজিমপুর, ঢাকা। ছবি: হাসান রাজা
৯ / ১৫
পবিত্র আশুরা উপলক্ষে যশোরে বের হওয়া শোক মিছিলে অংশ নেন নারীরাও। ১ অক্টোবর, মুজিব সড়ক, যশোর শহর। ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৫
রঙ্গন ফুলে মধুর খোঁজে প্রজাপতি। ১ অক্টোবর, বয়রা বন বিভাগ কার্যালয়, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
মাইনী নদী দিয়ে ভাসিয়ে নিয়ে আসা বাঁশ, যা বাঁশের চালি নামে পরিচিত। সেই বাঁশ বিক্রির উদ্দেশ্যে তোলা হচ্ছে ট্রাকে। একটি বাঁশের গড়পড়তা দাম ৪০ টাকা। ৩০ সেপ্টেম্বর, বাবুছড়া ইউনিয়ন, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
১২ / ১৫
মানারা ভুয়ি আগ্নেয়গিরি থেকে ছাই ও ধোঁয়া নির্গত হচ্ছে। ১ অক্টোবর, দ্বীপ ভানুয়াতুতে আমবা দ্বীপ, ভানুয়াতু। ছবি: রয়টার্স
১৩ / ১৫
মহররম উপলক্ষে খুলনায় শোক মিছিল বের করে আঞ্জুসান-এ-পাঞ্জাতানী। ১ অক্টোবর, পিকচার প্যালেস এলাকা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
দিনভর বৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়ে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ। ১ অক্টোবর, মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকা। ছবি: হাসান রাজা
১৫ / ১৫
ইলিশ মাছ ধরা নিষেধ। তারপরও অনেকে মেঘনায় জাল ফেলে ইলিশ ধরছেন। সাংবাদিক দেখেই জাল গুটিয়ে নিচ্ছেন জেলেরা। ১ অক্টোবর, মেঘনা নদী, সোনাডুগি, ভোলা সদর। ছবি: নেয়ামত উল্লাহ