এক ঝলক (১ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
বা না হিলসের কাছে পাথরের দুই হাত তুলে ধরেছে এই দীর্ঘ সেতু। সেতুটির নাম সোনালি সেতু। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৪০০ মিটার উঁচুতে তৈরি এই সেতুর ওপর দিয়ে শুধু হেঁটে বেড়ানো যাবে। উপভোগ করা যাবে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। সেতুটির দৈর্ঘ্য ১৫০ মিটার। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র এক বছর। সেতুটির নকশা করেছে টিএ ল্যান্ডস্ক্যাপ আর্কিটেকচার। দানাং, হ্যানয় প্রদেশ, ভিয়েতনাম, ৩১ জুলাই। ছবি: এএফপি

২ / ৬
ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ঢুকে পড়ে এক ফলের দোকানে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। চারমাথা মোড়, হাটখোলা সড়ক, বগুড়া, ১ আগস্ট। ছবি: সবুজ চৌধুরী

৩ / ৬
নাটোরের কলাচাষিরা এখন লোকসান গুনছেন। নাটোরের বাজারে কলা পাইকারি দরে ৩ থেকে ১২ টাকা হালি করে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ার আশায় চাষিরা ঢাকাসহ অন্যত্র কলা নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার, নলডাঙ্গায় বারনই নদীর ঘাট। ছবি: মুক্তার হোসেন

৪ / ৬
মেক্সিকোর দুরানগো অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উড়োজাহাজে ১০১ জন আরোহী ছিলেন। এঁদের মধ্যে আহত হয়েছে ৮৫ জন। এয়ারোমেক্সিকোর এই উড়োজাহাজ গুয়াদালুপি ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। ৩১ জুলাই। ছবি: রয়টার্স

৫ / ৬
টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। টাম্পা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ৩১ জুলাই। ছবি: রয়টার্স

৬ / ৬
ব্রিটিশ শিল্পী কাপড় দিয়ে তৈরি করেছেন মুরগিসদৃশ এই বস্তু। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৩১ জুলাই। ছবি: রয়টার্স