এক ঝলক (১ জানুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ছাতারিয়া গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি ফেলে এক কিলোমিটার কাঁচা সড়ক তৈরি করেছেন। আজ দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া গ্রামে
ছবি: শফিকুল ইসলাম
২ / ১৩
সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। নতুন আশা নিয়ে শুরু হলো নতুন একটি বছরের। শীতের সকালে সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুটি। আজ সকালে পাবনার দাপুনিয়া এলাকায় বাবুর বাগানে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
খাগড়াছড়ি সদরের ক্যকপ্রু বৌদ্ধবিহারের এক বছর পূর্তি উপলক্ষে ভিক্ষুরা পিণ্ডচরণ (ভাত ও তরকারি) সংগ্রহ করে বিহারে ফিরে যাচ্ছেন। বিভিন্ন পাড়ার বৌদ্ধ ভক্তরা এক হয়ে ভিক্ষুদের পিণ্ডচরণ দান করেন। আজ সকালে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি হেডম্যানপাড়া এলাকায়
ছবি: নীরব চৌধুরী
৪ / ১৩
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুল। এ সময় নতুন বই হাতে পেয়ে এক পলক দেখে নিচ্ছে নবম শ্রেণির শিক্ষার্থীরা। আজ নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: জুয়েল শীল
৫ / ১৩
বছরের প্রথম দিনে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। বছরের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: প্রবীর কান্তি বালা
৬ / ১৩
বছরের প্রথম দিন ছিল সাপ্তাহিক ছুটি। তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার বিকেলে
ছবি: সাইফুল ইসলাম
৭ / ১৩
৩০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে রাজধানীতে মিছিল করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৩
বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করে বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৩
বছরের প্রথম দিন নতুন পাঠ্যবই হাতে এক ছাত্র। আজ সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৩
প্রতিবছর ১ জানুয়ারি অনুষ্ঠিত হয় বই উৎসব। এ বছর মহামারির কারণে উৎসবে ভাটা পড়লেও বই বিতরণ বন্ধ নেই। ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া হচ্ছে। আজ সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চানপুর দক্ষিণপাড়ায়
ছবি: এম সাদেক
১১ / ১৩
আতশবাজির সঙ্গে ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন করেন পুরান ঢাকার বাসিন্দারা। গতকাল রাত ১২টা ১ মিনিটে পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেন এলাকায়
ছবি: দীপু মালাকার
১২ / ১৩
ইংরেজি নববর্ষ উদযাপনে রাঙামাটি শহরজুড়ে পর্যটকের ঢল। শুক্রবার দুপুরে রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৩
বন্ধ ছয়টি চিনিকল চালু করা ও চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ফরিদপুর চিনিকল পরিবারের পক্ষ থেকে মানববন্ধন
ছবি: তানভীর আহাম্মেদ