এক ঝলক (১ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে খুলনায় ভৈরব নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ১ নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত হয়। ১ নম্বর কাস্টমস ঘাট, খুলনা, ১ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৯
শর্ষেখেতে মধু আহরণে মৌমাছির আনাগোনা। তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকা, কিশোরগঞ্জ, ১ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ৯
বছরের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। জেঁকে বসেছে শীত। শীত উপেক্ষা করে নুতন বই আনতে স্কুলে যাচ্ছে এই দুই শিশু। ছবিটি শনিবার সকাল পৌনে ৯টায় গোফাপাড়া এলাকা, পঞ্চগড়, ১ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
৪ / ৯
ঘন কুয়াশায় রংপুর-দিনাজপুর মহাসড়কের সামান্য দূরে কিছুই ঠাওর করা যায় না। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে কর্মজীবীদের। উত্তম বেতার পাড়া, রংপুর, ১ জানুয়ারি ২০২২
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বন্দরের সোনাকান্দা এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ, ১ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৬ / ৯
বছরের শেষ বিকেলের আলোয় শর্ষেখেতে মায়ের সঙ্গে খুনসুটিতে মেতেছে শিশু আয়ান রেজা। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ৯
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে আলুর ফলন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব বিপত্তি পেরিয়ে আবারও জমি প্রস্তুত করে আলু রোপণ করছেন কৃষকেরা। উপকারী পাখি হিসেবে ক্ষতিকর পোকামাকড় খেতে জালালি কবুতরের ওড়াউড়ি। চান্দের বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ৯
প্রবাল দ্বীপ থেকে দেখা বছরের শেষ সূর্যাস্ত। সেন্ট মার্টিন, ৩১ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৯ / ৯
এবার চট্টগ্রামে ধানের ফলন ভালো হয়েছে। সবার ঘরের সামনে ধানের বস্তা। সেদ্ধ শেষে ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা। সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকা, ২৯ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল