এক ঝলক (১ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন অনেক ব্যক্তি। আয়–উপার্জন না থাকায় শহর ছাড়তে হচ্ছে অনেক পরিবারকে। ঢাকার রহমতগঞ্জের এই পরিবারের কারোরই চাকরি না থাকার কারণে ফিরে যাচ্ছে নিজের গ্রামের বাড়ি বরিশাল। শিমুলিয়া, মাওয়া ঘাট, ১ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
২ / ২৮
লকডাউনে অপ্রয়োজনে যারা বাসা থেকে বের হয়েছেন, তাদের ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জেলা প্রশাসকের ভ্রমণ আদালত ও বিজিবি, পুলিশ, আনসারের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইকুরিয়া, কেরানীগঞ্জ, ১ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৩ / ২৮
আষাঢ় মাসে রাজধানীতে থেমে থেমেই হচ্ছে দিনভর বৃষ্টি। মুগদা, ঢাকা, ১ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৮
সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। শাহবাগ, ১ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৮
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গুলশান থানা, ১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ২৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে ফাঁকা রাজধানীর গুলশান ২ নম্বর এলাকা। ঢাকা, ১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ২৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঢাকা, ১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ২৮
সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে আজ থেকে। সকাল থেকে রাজধানীর রাস্তাগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা। রাজধানীর প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। কারওয়ান বাজার, ১ জুলাই।
ছবি: দীপু মালাকার
৯ / ২৮
ভারী বৃষ্টি উপেক্ষা করে কঠোর বিধিনিষেধের প্রথম দিন দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ছিল স্বাভাবিক। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট। গোয়ালন্দ, রাজবাড়ী, ১ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
১০ / ২৮
রাজশাহী থেকে আম নিয়ে খুলনা আসার পথে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে পড়ে যায়। কোনো হতাহত না হলেও নষ্ট হয় অনেক আম। নূরনগর, খুলনা, ১ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৮
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন দুই জাপানি নাগরিক। গুলশান, ১ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ২৮
এক রাতের বৃষ্টিতে ডুবে গেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। মুসলিমপাড়া এলাকা, ১ জুলাই।
ছবি: জয়ন্তী দেওয়ান
১৩ / ২৮
কুমিল্লা নগরের টাউন হলের সামনের সড়কে বসে থাকা দিনমজুরদের মধ্যে মাস্ক বিতরণ করে জেলা প্রশাসন। এ সময় মাস্ক নিতে হুমড়ি খেয়ে পড়েন দিনমজুরেরা। কুমিল্লা, ১ জুলাই।
ছবি: এম সাদেক
১৪ / ২৮
বৃষ্টিতে কুমিল্লা নগরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির সড়কসহ বিভিন্ন বাড়িঘরও তলিয়ে গেছে। এই সুযোগে এক শৌখিন মাছশিকারি জাল নিয়ে নেমে পড়েছেন সড়কের ওপর জমে থাকা পানিতে। সালাউদ্দীন মোড়, কুমিল্লা, ১ জুলাই।
ছবি: এম সাদেক
১৫ / ২৮
কঠোর লকডাউনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। শহীদনগর, দাউদকান্দি, ১ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৮
সন্তানসম্ভবা দীপা রানী রায়কে (সামনের সারিতে মধ্যে বসা) ভ্যানে করে ক্লিনিকে নিয়ে যাচ্ছেন স্বামী দীপঙ্কর রায়সহ স্বজনেরা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২৮
কঠোর লকডাউনের প্রথম দিনে সড়কে প্রতিবন্ধকতা বসিয়ে চলাচল করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যেতে দেওয়া হচ্ছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয়পত্র দেখালে যেতে দেওয়া হচ্ছে। রূপাতলী গোলচক্কর এলাকা, বরিশাল নগর, ১ জুলাই।
ছবি: সাইয়ান
১৮ / ২৮
লকডাউনের মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এফডিসির মোড়, ঢাকা, ১ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ২৮
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় চেকপোস্টে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর এক সদস্য। চট্টগ্রাম, ১ জুলাই।
ছবি: জুয়েল শীল
২০ / ২৮
রংপুরে কঠোর লকডাউনের প্রথম দিনে সড়কে সেনাবাহিনীর সদস্যরা চলাচল নিয়ন্ত্রণ করছেন। পায়রা চত্বর, রংপুর, ১ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৮
কঠোর বিধিনিষেধের কারণে বরিশাল নগরের খেয়াঘাট থেকে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। কিন্তু অনেকেই প্রশাসনের চোখ এড়িয়ে ট্রলারে কীর্তনখোলা নদী পারাপার হয়েছেন। এ সময় বরিশাল নদীবন্দরে ভেড়ানো লঞ্চের সঙ্গে ট্রলার ভিড়িয়ে যাতায়াত করতে দেখা যায়। খেয়াঘাট, বরিশাল নগর, ১ জুলাই।
ছবি: সাইয়ান
২২ / ২৮
আজ সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। সড়কের পাশের কুকুরগুলো গাড়ি দেখলেই ছুটছে খাবারের জন্য। ছবিটি রাজশাহী নগরের শহীদ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার বেলা পৌনে একটার সময় তোলা। রাজশাহী, ১ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
২৩ / ২৮
সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কগুলো বেশ ফাঁকা ছিল। লোকজনের উপস্থিতি ছিল কম। ফাঁকা সড়কে আম বিক্রির জন্য বেরিয়েছেন এক ব্যক্তি। টিলাগড় এলাকা, সিলেট, ১ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৮
বৃহস্পতিবার থেকে চলমান লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পাবনা জেলা প্রশাসন ও জেলা পুলিশ। ভুয়া স্টিকার–সংবলিত গাড়ি ও ভুয়া পরিচয়পত্র নিয়ে কেউ যেন চলাচল করতে না পারেন, সে জন্য চেকপোস্টগুলোতে কড়াকড়ি নজর রেখেছে পুলিশ। তল্লাশির মুহূর্তে পরিচয়পত্র দেখাচ্ছেন এক যাত্রী। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৮
সারা দেশে লকডাউন চলছে। এরই মধ্যে সারা দিন বৃষ্টি। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসুস্থ মিজানকে ভ্যানে করে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে অপারেশনের জন্য হাসপাতালে ছুটছে তাঁর পরিবার। মুগদা, ঢাকা, ১ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
২৬ / ২৮
গতকাল রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরের নিম্নাঞ্চলগুলোতে। মানুষের বাড়ির নিচতলা পানিতে ডুবে আছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। হালিশহর কে-ব্লক এলাকা, চট্টগ্রাম, ১ জুলাই।
ছবি: জুয়েল শীল
২৭ / ২৮
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে পথচারীদের স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরতে মাইকিং করে সচেতন করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। কারওয়ান বাজার, ১ জুলাই।
ছবি: দীপু মালাকার
২৮ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন দিনটিকে স্মৃতিময় করে রাখতে। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: খালেদ সরকার