ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবার ভোররাত পৌনে চারটা থেকে সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঘাটে পড়েছে যানবাহনের দীর্ঘ সারি। আজ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায়ছবি: এম রাশেদুল হক
২ / ৪
ভারতের পেট্রাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এ কারণে পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে এই পথে আটকা পড়েছে পণ্যবোঝাই শত শত ট্রাক। আজ সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দরেছবি: মাসুদ আলম
৩ / ৪
দুর্গম পাহাড়ি অঞ্চলে অসুস্থ রোগীকে এভাবে চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রথম হেঁটে, তারপর ইঞ্জিনচালিত নৌকায় রোগীকে হাসপাতালে নেওয়া হয়। বড়াদম মোড়ঘানা, রাঙামাটি সদর, ১ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৪
ভাষার মাস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বর্ণমালামিছিল বের করা হয়। আজ সোমবার সকালেছবি: আনিস মাহমুদ