কিছুদিন আগেও করোনার টিকাকেন্দ্রে তেমন ভিড় ছিল না। এখন আবার ভিড় বাড়ছে। পুলিশ হাসপাতাল, পাবনা, ১ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
২ / ৮
প্রতিবছরের মতো এবারও মাঘের অমাবস্যার তিথিতে রাতভর চিতই পিঠার উৎসব বসেছে। বিভিন্ন প্রান্ত থেকে সে উৎসবে অংশ নেওয়া নারীরা পিঠা তৈরি করছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের কালীমন্দির, ৩১ জানুয়ারিছবি: এ কে এম ফয়সাল
৩ / ৮
বসন্তের আগে ছোট বসন্তবাউরি পাখির আনাগোনা। ডালে বসে বটের পাকা ফল খাচ্ছে। খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন। ১ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৪ / ৮
খেত থেকে মুলা সংগ্রহ করে খালের পানিতে ধুয়ে নিচ্ছেন এক চাষি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মায়াফাপাড়া এলাকাছবি: পলাশ বড়ুয়া
৫ / ৮
শীতের সময় খাবারের খোঁজে বিল-জলাশয়ে দেখা মেলে নানা প্রজাতির পাখির। খাবারের জন্য হাওরে উড়ছে শামুকখোল। ছবিটি গত সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর থেকে তোলাছবি: আনিস মাহমুদ
৬ / ৮
সিলেটে প্রতিবছরের মতো এবারও বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, ১ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৭ / ৮
শীতের সকালে তিস্তা নদীতে মাছ ধরছেন জেলেরা। ছালা পাক, গঙ্গাচড়া, রংপুর, ১ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৮ / ৮
হাঁস, মুরগি, কবুতরের হাট বসেছে। স্বাস্থ্যবিধি না মেনেই হাটে ভিড় করছেন ক্রেতারা। ডিআইটি মাঠ, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ