স্কুল বন্ধ। তাই প্রতিদিনই ছুটি। হাতের তালুতে লাটিম ঘোরাচ্ছে শিশুটি। চেলোপাড়া জেলবাগান, বগুড়া, ৩১ আগস্টছবি: সোয়েল রানা
২ / ৬
লকডাউনের প্রভাব কাটিয়ে আবার পার্কগুলোতে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। শিশুদের কলতানে আবার মুখর হয়ে উঠছে চারপাশ। গতকাল বিকেলে ধানমন্ডি লেক এলাকায়ছবি: সাইফুল ইসলাম
৩ / ৬
জোয়ারের পানিতে তলিয়ে গেছে সড়ক। তাই গলাসমান পানি দিয়ে বাঁশের ভেলায় ও হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায়ছবি: সৌরভ দাশ
৪ / ৬
আগেভাগেই দুর্গা পূজার প্রতিমা গড়ার কাজ শুরু করেছেন তাঁরা। এ দলটি সাতক্ষীরা থেকে খুলনা এসেছে প্রতিমা গড়তে। বণিকপাড়া গাছতলা পূজা মন্দির, দৌলতপুর, খুলনা, ৩১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৫ / ৬
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) প্রতি রাষ্ট্রীয় সম্মান ও সর্বসাধারণের শ্রদ্ধা। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ১ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
৬ / ৬
পুরোনো ভাড়ায় ফিরেছে বাস। কিন্তু যাত্রী তেমন নেই। টার্মিনালে কোনো যাত্রী এলে কাড়াকাড়ি করতে দেখা যায় বাসশ্রমিকদের। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন