এক ঝলক (১ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
আউশ ধানখেতে জন্মেছে আগাছা। সেই আগাছা তুলতে ব্যস্ত কৃষক। কুমিল্লার বুড়িচং উপজেলার কালীকাপুর এলাকা থেকে তোলা। ১ সেপ্টেম্বর,
এম সাদেক, কুমিল্লা
২ / ৬
কর্ণফুলীর বাঁকে নদী–সবুজে ঢাকা পাহাড়। আকাশে সাদা মেঘের ভেলা। শরতের রূপ মেলে ধরেছে প্রকৃতি। রাঙামাটির চন্দঘোনা কেপিএম, ১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৬
তিন দিন কড়া রোদে শুকানোর পর মশার কয়েল কারখানায় ২০ টাকা কেজি দরে বিক্রির উপযোগী হবে সেলিম হাওলাদারের কাঠকয়লা। এ কয়লা বিভিন্ন হোটেলের পোড়ানো কাঠ থেকে ১৫০ টাকা বস্তা দরে কিনেছেন তিনি। ৫ নম্বর ঘাট, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৬
বন্যার পানি বাড়িতে উঠেছে। আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। কলার ভেলায় বাড়ি দেখার জন্য যাওয়া হচ্ছে। সরিষাবাড়ী, জামালপুর, ১ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৫ / ৬
করোনার কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বিনোদনকেন্দ্র বন্ধ ছিল। সম্প্রতি খুলে দেওয়ায় যেন শিশুরা হাঁপ ছেড়ে বেঁচেছে। বিনোদনকেন্দ্রের বিভিন্ন রাইডে চড়ে তাই এত আনন্দ। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৬
আর কিছুদিন পর দুর্গাপূজা। তাই ব্যস্ত সময় কাটছে প্রতিমাশিল্পীদের। চট্টগাম নগরের সদরঘাট এলাকায়। ১ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ