এক ঝলক (২ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
শরতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। বিলে আসন পেতেছে জলপদ্ম। কুমিল্লা বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের জলাশয়ে ফুটেছে সাদা রঙের পদ্ম। কুমিল্লা, ২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২ / ১৬
খুলনার সড়কে সড়কে বিক্রি হচ্ছে দেশি মাল্টা। এর চাহিদা দিন দিন বাড়ছে। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
আঁটি বেঁধে মাথায় করে আমন ধানের চারা রোপণের জন্য বীজতলা থেকে খেতে নিয়ে যাচ্ছেন কৃষক। আমিরাবাদ এলাকা, ২ সেপ্টেম্বর, ঝালকাঠি
। ছবি: সাইয়ান
৪ / ১৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বাড়ছে পানি। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুতগতিতে পানি বাড়ায় নিচু এলাকার অনেক স্থাপনা তলিয়ে যাচ্ছে। ২ সেপ্টেম্বর সকালে। দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়া
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৬
বন্যার্ত এলাকায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই বাঁধ দিয়ে হেঁটে গোখাদ্য নিয়ে আসছেন এক ব্যক্তি। হাওড়াখালী এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবির শতবর্ষী গাছ রক্ষায় আন্দোলনের অংশ হিসেবে সেখানে থাকা গাছে পাখির বাসার জন্য হাঁড়ি বেঁধে দেওয়া হয়। চট্টগ্রাম সিআরবিতে, ২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৭ / ১৬
তবলা সারাইয়ে ব্যস্ত কারিগরেরা। লাভলেইন এলাকা, চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৮ / ১৬
ধানখেতে সার দিচ্ছেন এক কৃষক। করগ্রাম, সরিষাবাড়ী, জামালপুর, ২ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৯ / ১৬
পানি বাড়ছে যমুনায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে তলিয়ে আছে এ এলাকার ঘরবাড়ি। ঘুঘুমারী শেখপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
শরতের আকাশে সাদা মেঘের ভেলা। নিচে কীর্তনখোলা নদী। নদীর তীরে সবুজে ঘেরা শহর রক্ষা বাঁধটি বরিশাল নগরের অন্যতম বিনোদনকেন্দ্র। ত্রিশ গোডাউন, বরিশাল নগর, ২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১১ / ১৬
কলাগাছের ভেলা তৈরি করছে দুই শিশু। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে পড়ে গতকাল বুধবার রাতে দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়া জামে মসজিদের কিছু অংশ ধসে পড়ে। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৬
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের জানাজা রাজধানীর বলাকা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিমানবন্দর এলাকা, ২ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৪ / ১৬
ঝুমবৃষ্টির মধ্যেও গন্তব্যের দিকে ছুটে চলা। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৬
বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে বিপাকে পড়ে নগরবাসী। এয়ারপোর্ট সড়ক, বনানী, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
করোনার টিকা নিতে ভোর থেকেই হাসপাতালের সামনে অপেক্ষায় সাধারণ মানুষ। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল এলাকা, চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল