এক ঝলক (১০ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
কাঁঠাল গাছের ডালে বসে ডাকছে এক হলদে বেনেবউ পাখি। ছবিটি গতকাল শুক্রবার পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহ্‌মুদ

২ / ২৪
খালের পানি কমে যাচ্ছে। এবার মাছ ধরার পালা। শিশু–কিশোর–যুবা মেতে উঠেছে মাছ ধরার মহা উৎসবে। ছবিটি গতকাল শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাবুরপুকুর বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৪
কী সুন্দর মোরগফুল! ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ির পানখাইয়াপাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৪
শীতকালীন শাক লালশাকের খেতে পরিচর্যায় ব্যস্ত এক কৃষাণী। ছবিটি আজ শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটের ডরিকান্দির পালের চর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৪
আসন্ন দূর্গা পুজায় নৃত্য উৎসবের মহড়ায় ভারতের পানঘাট দলের লোক নৃত্যশিল্পীরা। ছবিটি গতকাল শুক্রবার আহমেদাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৪
কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শনিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে পাঁচ বান্ধবীর সেলফি। সকাল নয়টার দিকে শহরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

৭ / ২৪
নিউইয়র্ক সিটিতে গতকাল শুক্রবার মনিক লুইলিয়া ব্রাইডাল ফ্যাশন শোতে রানওয়েতে হাঁটছেন এক মডেল। ছবি: এএফপি

৮ / ২৪
মাল্টার ভ্যালেটার ক্যাসিনো মালটেজে সমকালীন নৃত্য পরিবেশ করেন ইতালির দুই শিল্পী। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
অন্যের বাসায় কাজের বিনিময়ে কবুতর চারটি উপহার পেয়েছেন এই নারী। পোষার ব্যয় এড়াতে এখন সেগুলো বিক্রি করতে বসে গেছেন। ছবিটি আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাঁচা বাজারের সামনে থেকে তোলা। ছবি: নাসিরউদ্দীন নাসিম

১০ / ২৪
দুই শিশুকন্যাকে প্লাস্টিকের বাক্সে বসিয়ে বৃষ্টিভেজা রাজপথ দিয়ে সাইকেলে করে নিয়ে যাচ্ছেন এক সিরীয়। ছবিটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গাউতা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৪
কন্যাশিশু দিবস ২০১৫ উপলক্ষে ‘কিশোরী শক্তি ও সক্ষমতা: রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা। আজ শনিবার সকালে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে ইউএনএফপিএ-প্রথম আলোর উদ্যোগে এ বৈঠক হয়। ছবি: জাহিদুল করিম

১২ / ২৪
ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা ও ফলাফল বাতিল এবং পুনরায় পরীক্ষায় গ্রহণের দাবিতে আজ শিক্ষার্থী-অভিভাবকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে প্রেসক্লাবে যান। এরপর সেখানে সংবাদ ব্রিফিং করা হয়।  ছবি: সাজিদ হোসেন

১৩ / ২৪
ভ্যানে করে ধান শুকাতে নিয়ে যাচ্ছেন কৃষক নূরুল আলম। মেয়ে মুনিষা ও মারজিহা তাঁকে সহায়তা করছে। ছবিটি শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২৪
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম আলো বন্ধুসভার জাতীয় সম্মেলন। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবন থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৫ / ২৪
ঋতু পরিবর্তনের কারণে সর্দিজ্বর ও কাশির প্রকোপ বেড়ে গেছে। এতে প্রতিদিন অনেক অসুস্থ লোক হাসপাতালগুলোতে ভিড় করছে। ছবিটি শনিবার মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারের সামনে থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ প্রতিনিধি

১৬ / ২৪
বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৫ উপলক্ষে আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজকেরা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের শুরুতে সমবেত তবলার পরিবেশনা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২৪
স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আজ শনিবার সকালে দিনাজপুর শহরের খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সামনে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে মানববন্ধন করে। ছবি: আসাদুল্লাহ সরকার, দিনাজপুর প্রতিনিধি

১৮ / ২৪
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বাংলাদশে অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৪
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর বাড়িধারা দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়ার আয়োজন করা হয়। ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ নেয়। ছবি: সাজিদ হোসেন

২০ / ২৪

২১ / ২৪
‘পাখি পাকা পেঁপে খায়’—কথার মতোই বসন্ত বাউড়ি নামের পাখিটি পেঁপে খেতে ব্যস্ত। ছবিটি শনিবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নের দৌলইন্যাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

২২ / ২৪
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন শৌখিন শিকারিরা। ছবিটি শনিবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাঙ নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৩ / ২৪
মশা নিধনের জন্য কীটনাশক ছিটাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী। ছবিটি রংপুর নগরের কাচারিবাজারের কোর্ট চত্বর এলাকা থেকে শনিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৪ / ২৪
রাজধানীর​ বংশালে পুরাতন দেয়াল ধসে এক শ্রমিক নিহত ও দুজন আহত হন। ছবিটি শনিবার বিকেলে মোহরটুলী এলাকা থেকে তোলা।ছবি: হাসান রাজা