সিডনির অপেরা হাউসে বিয়ের ছবি তোলার জন্য দম্পতির প্রস্তুতি। করোনার কারণে নানা বিধিনিষেধ চলছে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে। ১১ অক্টোবর থেকে এসব বিধিনিষেধ শিথিল হওয়ার কথা রয়েছে। ১০ অক্টোবরছবি: এএফপি
২ / ১১
অনেক জাতের লিলি ফুল রয়েছে, তবে বেশির ভাগ লিলির বাংলা নাম নেই। নানা ধরনের লিলি ফুলের মধ্যে স্পাইডার লিলির দেখা মেলে কম। সম্প্রতি কক্সবাজার থেকে ছবিটি তোলাছবি: মোছাব্বের হোসেন
৩ / ১১
প্রাণী উৎসবে ছোট–বড় সবাই নিজদের পোষা প্রাণী নিয়ে এসেছে। সেন্ট জন গির্জা, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত ১০ অক্টোবরছবি: এএফপি
৪ / ১১
বিলে বিশেষ ফাঁদ পেতে বক বেঁধে রেখে বক শিকার করা হচ্ছে। নাটোর, গুরুদাসপুর, ১০ অক্টোবরছবি: আনিসুর রহমান
৫ / ১১
ঝাঁকিজালের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। আকার ও রংভেদে এ জাল এক হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি করেন তিনি। কাইকারটেক সাপ্তাহিক হাট, নারায়ণগঞ্জ, ১০ অক্টোবরছবি: দিনার মাহমুদ
৬ / ১১
টিকা নিতে এসে অনেকে লাইনে দাঁড়াতে চান না। যুব রেড ক্রিসেন্টের সদস্যদের ঠেলে টিকাকেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করছেন টিকা নিতে আসা লোকজন। শিশু একাডেমি ভবন, খাগড়াছড়ি, ১০ অক্টোবরছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ১১
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মানববন্ধন। সদর রোড, বরিশাল নগর, ১০ অক্টোবরছবি: সাইয়ান
৮ / ১১
শেষ মুহূর্তে প্রতিমা রং ও প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী এবারও করোনা–পরবর্তী সময়ে ব্যতিক্রমী প্রতিমাটি তৈরি করেছেন। গোপালপুর সাহাপাড়া নবীন সংঘ দুর্গা মন্দির, পাবনা, ০৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৯ / ১১
একপশলা বৃষ্টির পর একটু ঠান্ডা পড়েছে। সকালের সূর্যের আলোয় এসে গাছতলায় বসেছে বানরেরা। রাজবন বিহার, রাঙামাটি, ১০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১১
পাহাড়ে মাল্টার বেশ ফলন। নিজের বাগানের মাল্টা হাটে বিক্রি করতে এসেছেন এক পাহাড়ি। কেজিপ্রতি মাল্টা ১০০ টাকায় বিক্রি করছেন তিনি। কুতুকছড়ি, রাঙামাটি, ১০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১১
করোনার টিকা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ভোটার নিবন্ধনকেন্দ্র চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটার নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দিচ্ছেন এক শিক্ষার্থী। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ অক্টোবরছবি: সাজিদ হোসেন