এক ঝলক (১০ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জয়ের পর আনন্দিত যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস। এ নিয়ে তাঁর ঝুলিতে জমা হয়েছে ২০টি সোনা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২ / ৩৩
অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফাইনালে যুক্তরাজ্যের এক প্রতিযোগী। ছবিটি গতকাল মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩৩
প্রথম দর্শনে হকচকিয়ে যেতে হবে—আরে, এটা কী! এটা মৃত গাছের গুঁড়িতে জন্মানো ছত্রাক। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাও থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ৩৩
সারা রাত মাছ ধরে সকালে তা বিক্রি করতে বাজারে গেছেন জেলেরা। এ সময় এক জেলে নৌকায় বসে জাল সেলাই করছেন। ছবিটি আজ বুধবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানগড়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

৫ / ৩৩
শিশুদের সঙ্গে মজা করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩৩
রাজধানীর রাজপথে যানজট। ছবিটি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে টিআইবি-ডিইউডিএস জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আখতারুজ্জামান। ছবি: মনিরুল আলম

৮ / ৩৩
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ছবিটি রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ৩৩
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাও এলাকায় অর্কিডের এক বাগানে ফোটা শুভ্র ফুল। ছবি: জগলুল পাশা

১০ / ৩৩
সাগর থেকে জেলেদের জালে আটকা পড়েছে লইট্যা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ। এসব মাছ সৈকতের ঝাউবাগানে এনে ঝুড়ি ভর্তি করে রাখা হয়েছে বিক্রির জন্য। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের মিঠাপানিরছড়া এলাকা থেকে তোলা: গিয়াস উদ্দিন

১১ / ৩৩
বন্যাকবলিত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। আজ বুধবার জামালপুরের বকশীগঞ্জের কলকিহারা এলাকায় স্বেচ্ছাসেবী একটি সংগঠন ত্রাণসামগ্রী দিতে গেলে হুড়োহুড়ি পড়ে  যায়। এ সময় এক ব্যক্তি ছুড়ে মারা ত্রাণের বস্তা ধরতে এভাবে সাঁতরে এগিয়ে যান। ছবি: ফোকাস বাংলা

১২ / ৩৩
রাজধানীর বিভিন্ন স্থানে পথচারীদের মাথার ওপরে ঝুলছে তারের জটলা। এসব জটলা অপসারণে কমিটি গঠন করেও লাভ হয়নি। ছবিটি আজ বুধবার দুপুরে মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার সড়ক থেকে তোলা: আবদুস সালাম

১৩ / ৩৩
রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু। ছাগলগুলো নিয়ে যাওয়া হচ্ছে মিরপুরের একটি হাটে। ছবিটি আজ বুধবার দুপুরে মিরপুর ১০ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩৩
অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানী মিরপুরের চিড়িয়াখানা সড়কটি। সড়কের বিভিন্ন অংশ ঢালু হওয়ায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রামের আলম উদ্দিন প্রামাণিকের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বাগাড়। পরে মাছটি বিক্রির জন্য ধুনট উপজেলার একটি আড়তে নেওয়া হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (সম্মান) পরীক্ষার সময় চার ঘণ্টার পরিবর্তে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে কলেজ চত্বরে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্র ধর্মঘট ও মানববন্ধন  করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা। ছবি: আনোয়ার হোসেন

১৭ / ৩৩
চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে চকবাজার মুনশি পুকুর পাড় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। ছবিটি আজ বুধবার বেলা একটায় তোলা। ছবি: জুয়েল শীল

১৮ / ৩৩
সকাল থেকেই বৈরী আবহাওয়া। উত্তাল পদ্মা। উথাল-পাতাল ঢেউ। এরই মধ্যেই ছোট ছোট নৌকা ও ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চরটেপুরা কান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ৩৩
পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার নদীতীরবর্তী এলাকায় এক সপ্তাহে আরও ১৫০টি পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়েছে। এর আগেও গত এক মাসে এমন অনেক পরিবারের বসতভিটা বিলীন হয়। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: রাশেদুল হক

২০ / ৩৩
বন্যার পানিতে নষ্ট হয়েছে মাঠঘাটের তাজা ঘাস। ফলে চরম সংকট দেখা দিয়েছে পশুর খাবারের। বাড়ির গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। দূরদূরান্ত থেকে গবাদিপশুর ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার দুই ভাই ফেলু ফকির ও আলাউদ্দিন ফকির। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ৩৩
যমুনা নদীর পানি কমে গেছে। বাড়ছে ভাঙন। ফলে উৎকণ্ঠায় দিনাতিপাত কাটাচ্ছে নদীপারের মানুষেরা। ছবিটি আজ বুধবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩৩
মাথার ওপর বিপজ্জনকভাবে ঝুলে আছে মরচে পড়া টিন। একটু এদিক-সেদিক হলেই কেটে যাবে মাথা। ছবিটি বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ৩৩
বৃষ্টির কারণে বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি বুধবার দুপুর ১২টার দিকে নগরের দুই নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৪ / ৩৩
খাবার শিকারের অপেক্ষায় বসে আছে পাখিটি। ছবিটি বুধবার পাবনার টেবুনিয়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৫ / ৩৩
নলখাগড়ার ওপর বসে আছে একটি ফড়িং। ছবিটি বুধবার পাবনার টেবুনিয়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৬ / ৩৩
আমন খেতের আগাছা পরিষ্কারে পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরা। ছবিটি বুধবার দুপুরে রংপুর সদরের বোতলা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ৩৩
কুষ্টিয়ায় সেরা সাঁতারু বাছাই করা হচ্ছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এ বাছাই চলছে। ছবিটি  বুধবার সকালে কুষ্টিয়া সুইমিং স্টেডিয়াম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২৮ / ৩৩
বৃষ্টি থেকে বাঁচতে এভাবেই পলিথিন দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা। ছবিটি আজ বুধবার নগরীর শাহবাগ এলাকা থেকে তোলা হয়। ছবি: মনিরুল আলম

২৯ / ৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে টিআইবি-ডিইউডিএস জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করছে। ছবি: মনিরুল আলম

৩০ / ৩৩
দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধর্মীয় উগ্রতা নির্মূলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পতাকা দিয়ে পদযাত্রা করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আজ বুধবার শাহবাগ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তোলা হয়। ছবি: মনিরুল আলম

৩১ / ৩৩
আজ বুধবার সারা দিন রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজছে দুই শিক্ষার্থী। সকালে শাহবাগ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

৩২ / ৩৩
খিলগাঁও নন্দিপাড়ায় ডুবুডুবু পানি। আজ বুধবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

৩৩ / ৩৩
বৃষ্টিতে মাঝিরা কর্মহীন। খিলগাঁও ত্রিমোহিনী এলাকা থেকে আজ বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।