এক ঝলক (১০ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
পুরান ঢাকায় অবস্থিত ঐতিহাসিক এক বাগানবাড়ি হলো ‘রোজ গার্ডেন’। বাংলাপিডিয়া থেকে জানা যায়, ১৯৩০ সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী ২২ বিঘা জমির ওপর এই দ্বিতল ভবনটি নির্মাণ করেন। টিকাটুলি, ঢাকা, ১০ আগস্ট। ছবি: আবদুস সালাম

২ / ১৪
বৃষ্টিস্নাত সকালে ঝলমলে রোদে চালকুমড়ার ফুলের হলদে হাসি। ছবিটি শুক্রবার যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।

৩ / ১৪
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী নৈশকোচ উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরসংলগ্ন এলাকা ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: শাহাবুল শাহীন।

৪ / ১৪
সড়কের ধারে ঝাড়ে বড় হচ্ছে কচি বাঁশ। শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী।

৫ / ১৪
বর্ষাকালে বিলে ফুটেছে শাপলা। সকাল সকাল বিল থেকে সেই শাপলা তুলছে কিশোর ফজর আলী। এগুলো সে স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করবে। শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার আলালপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী।

৬ / ১৪
অনেকেরই প্রিয় সবজি ঢ্যাঁড়স। স্বাদের বাহার যেমন ভর্তা, ভাজি আর চচ্চড়িতে, কমতি নেই মাছের সঙ্গে ঝোলেও। গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরই পাওয়া যায় ঢ্যাঁড়স। গাছে ধরেছে কচি ঢ্যাঁড়স। শুক্রবার সকালে যশোর সদরের কায়েতখালী গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ১৪
খাবারের সন্ধানে ধইঞ্চা গাছের ডালে বসে আছে ছোট্ট মৌটুসি পাখি। মনিদহ, মালঞ্চি, পাবনা, ৯ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

৮ / ১৪
দুই কৃষক নিজ জমিতে শসা চাষ করে পরিচর্যা করছেন। শসা চাষ খুব পরিশ্রমের হলেও লাভজনক। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নন্দীগ্রাম থেকে তোলা ছবি। ময়মনসিংহ, ১০ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন।

৯ / ১৪
বৃষ্টির পানি জমে যাওয়া নিচু জমিতে মাছ শিকারে মগ্ন বকটি। খুলনার রূপসা উপজেলার নেহালপুর থেকে তোলা। খুলনা, ১০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন।

১০ / ১৪
ধানের চারা রোপণের জন্য নিয়ে যাচ্ছেন দুই কৃষক। এ বছর অসময়ে বৃষ্টি ও সঠিক সময়ে পর্যাপ্ত না হওয়ায় আমন মৌসুমের চারা রোপণ একটু পিছিয়ে গেছে। খয়েরসুতি, পাবনা, ১০ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

১১ / ১৪
কাঠের লাঠি বা বাঁটের ছাতা এখন তেমন কেউ ব্যবহার করতে চান না; বিশেষ করে শহর অঞ্চলে। অথচ বজ্রপাতের সময় নিরাপদ কাঠের বাঁট। অজয় দাস ও তাঁর ভাই বাপ্পি দাস তৈরি করেন কাঠের ছাতার বাঁট এবং সরবরাহ করেন দেশের বিভিন্ন এলাকায়। ১০ আগস্ট খুলনার রূপসা উপজেলার নেহালপুর মিস্ত্রিপাড়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

১২ / ১৪
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। দনিয়া, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৩ / ১৪
চালকের আসনের পাশের জানালার কোনো কাচ নেই। ধুলাবালির মধ্যেই তাঁকে চালাতে হচ্ছে গাড়ি। যাত্রাবাড়ী, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৪ / ১৪
সম্প্রতি পরিবহন মালিক সমিতি ফিটনেসবিহীন গাড়ি সড়কে না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অমান্য করলে রয়েছে সদস্যপদ বাতিলের ব্যবস্থা। এমন পরিস্থিতিতে রাজধানীর অনেক পরিবহনের ফিটনেসবিহীন গাড়ি লোকচক্ষুর আড়ালে নিয়ে রং করা হচ্ছে। লক্কড়ঝক্কড় ও পুরোনো বাসগুলোকে করা হচ্ছে মেরামত। বেড়িবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার