এক ঝলক (১০ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪৪
রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার টিকা নিতে মানুষের ভিড়। ঢাকা, ১০ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৪৪
বিধিনিষেধ শেষ হওয়ার আগেই সড়কে যানজট। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাইফুল ইসলাম
৩ / ৪৪
টিকা নিতে মানুষের ভিড়। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ, ১০ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৪ / ৪৪
কাল বুধবার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে। সব ধরনের গণপরিবহনের সঙ্গে চলবে ট্রেনও। তাই ট্রেনের ইঞ্জিন চালু করে পরীক্ষা–নিরীক্ষা করছেন চালক। রংপুর রেলওয়ে স্টেশন, ১০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৪৪
কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারিঘাটের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বড় বড় ইলিশ। ট্রাকে ইলিশ সরবরাহ হচ্ছে ঢাকাসহ দেশের নানা প্রান্তে। কক্সবাজার, ১০ আগস্ট
ছবি: প্রথম আলো
৬ / ৪৪
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডাবাড়ি ইউনিয়নের বানিয়াজান এলাকায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আবার ধস। ধুনট, বগুড়া, ১০ আগস্ট
ছবি: প্রথমা আলো
৭ / ৪৪
বন্ধ হয়ে যাওয়া অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এসএমএস প্রাপ্তির ভিত্তিতে টিকা দেওয়ার কথা থাকলেও অনেকে এসএমএস না পেয়ে টিকাকেন্দ্রে চলে এসেছেন, যার ফলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। অমৃত লাল দে মিলনায়তন, ক্লাব রোড, বরিশাল নগর, ১০ আগস্ট
ছবি: সাইয়ান
৮ / ৪৪
পাবনায় স্বাভাবিক মৃত্যুর সঙ্গে সম্প্রতি কয়েক গুণ বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। মৃতদেহ দাফনের কাজে ব্যবহৃত হওয়ায় বাঁশের চাহিদাও বেড়ে গেছে এর সঙ্গে। অতিরিক্ত চাপে জোগান দিতে বর্তমানে কবর ঘেরার বাঁশের বেড়াসহ যাবতীয় সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত করে রাখছেন ব্যবসায়ীরা। এক সেট বিক্রি হচ্ছে প্রকারভেদে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। বাঁশবাজার, মহেন্দ্রপুর, পাবনা, ৯ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৯ / ৪৪
পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। জালালপুর, নতুনপাড়া, পাবনা, ১০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১০ / ৪৪
সকালে একপশলা বৃষ্টির পর মেঘছোঁয়া পাহাড়ে বনের ছোট্ট গাছে ফোটা ফুলের রস খেতে এসেছে বাহারি রঙের প্রাজপতি। চাম্পারি রিসোর্ট, রুইলুই, সাজেক, রাঙামাটি, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ৪৪
স্তন্যপ্যায়ী প্রাণী বেজি। শহর ও গ্রামের ঝোপঝাড় এলাকায় এদের দেখা মেলে। খাবারের খোঁজে গাছে উঠেছে জোড়া বেজি। জেলা প্রশাসক কার্যালয় চত্বর, বগুড়া, ১০ আগস্ট
ছবি: সোয়েল রানা
১২ / ৪৪
জরুরি কাজে ঘর থেকে বের হওয়া লোকজন কঠোর বিধিনিষেধের শেষ দিনেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পিকআপযোগে ঢাকায় যাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, কুমিল্লা, ১০ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ৪৪
কাল বুধবার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে। তাই সড়কে নামার আগে ঠিকঠাক করা হচ্ছে বাস। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ১০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ৪৪
ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। মোহাম্মদপুর কলেজ গেট, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ৪৪
দীর্ঘদিন ধরে চলা ‘কঠোর’ বিধিনিষেধের পর কাল বুধবার থেকে গণপরিবহনসহ প্রায় সবকিছুই খুলে দেওয়ার ঘোষণায় রেলের বগি ধোয়ার কাজ করছেন শ্রমিকেরা। কমলাপুর, ঢাকা, ১০ আগস্ট
ছবি: দীপু মালাকার
১৬ / ৪৪
আগামীকাল থেকে বিধিনিষেধ শিথিল করা হবে, তাই দোকানমালিকেরা তাঁদের দোকান পরিষ্কারের কাজে ব্যস্ত। মোহাম্মদপুর, তাজমহল রোড, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ৪৪
রঙিন মাস্কে সাজানো দোকান। অথচ বিক্রেতার মুখেই মাস্ক নেই। মোহাম্মদপুর, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ৪৪
বিধিনিষেধের পর আগামীকাল খুলেছে দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠান। কমলাপুরের একটি হোটেলের কর্মীরা ব্যস্ত আসবাবপত্র পরিষ্কারে। ঢাকা, ১০ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ৪৪
নড়িয়া-শরীয়তপুর সড়কে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে যায়। সদর উপজেলার কুরাশি এলাকায়। ১০ আগস্ট
ছবি: সত্যজিৎ ঘোষ।
২০ / ৪৪
আগামীকাল থেকে শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ। গণপরিবহনসহ নৌপথে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল শুরু হবে। তাই লঞ্চের কর্মচারীরা ধুয়ে–মুছে প্রস্তুতি নিচ্ছে। নদীবন্দর, বরিশাল নগর, ১০ আগস্ট
ছবি: সাইয়ান।
২১ / ৪৪
বিদ্যুতের তারে সারিবদ্ধভাবে বসেছে একঝাঁক কবুতর। ছবিটি আজ মঙ্গলবার কুমিল্লা নগরের টিক্কারটর এলাকা থেকে তোলা। কুমিল্লা, ১০ আগস্ট
ছবি: এম সাদেক কুমিল্লা
২২ / ৪৪
বুধবার থেকে কঠোর বিধিনিষেধ থাকছে না। এর আগেই সড়ক-মার্কেটে চঞ্চলতা শুরু হয়েছে পুরোদমে। জমছে বাজারে ভিড়, থাকছে না স্বাস্থ্যবিধি। ক্লে রোড, খুলনা, ১০ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ৪৪
কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে চলাচল করবে গণপরিবহন। রাতেই ছাড়বে দূরপাল্লার বাস। তাই পরিবহনশ্রমিকদের ব্যস্ততা। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১০ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২৪ / ৪৪
গড়িয়ে পড়া ঝর্নার পানি কলকল করে বয়ে চলছে মাধবছড়ার বুকে। মৌলভীবাজার, ৭ আগস্ট
ছবি: প্রথম আলো
২৫ / ৪৪
সিলেটে আজ মঙ্গলবার দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পলিথিন মুড়িয়ে যাত্রীর অপেক্ষায় রিকশাচালক। সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৬ / ৪৪
বিধিনিষেধ শেষে আগামীকাল বুধবার থেকে চলাচল করবে ট্রেন। আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে নেই মানুষের ভিড়। সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৭ / ৪৪
কঠোর বিধিনিষেধের শেষ দিনে সিলেটের বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। নগরে চলাচল করছেন যানবাহন। কোর্টপয়েন্ট, সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৮ / ৪৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর রাস্তার পাশে খোলা স্থানে নেওয়া হচ্ছে নমুনা। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১০ আগস্ট
ছবি: আব্বাস হোসাইন
২৯ / ৪৪
ফুটপাতে একটি জুতার দোকান খোলা পেয়ে অনেকেই সেখানে জুতা কিনছেন। গতকাল সকালে ময়মনসিংহ নগরের ছোট বাজার এলাকায়
ছবি: আনোয়ার হোসেন
৩০ / ৪৪
বজ্রপাতে ছেলে ও ছেলের বউকে হারিয়ে আহাজারি করছেন বাবা মো. মসফুল। জৈটকাপাড়া, ঝিলিম ইউনিয়ন সদর চাঁপাইনবাবগঞ্জ, ৯ আগস্ট
ছবি: আনোয়ার হোসেন
৩১ / ৪৪
চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে নেওয়া হয়। ঢাকা, ১০ আগস্ট
ছবি: সংগৃহীত
৩২ / ৪৪
সারা দেশে বিধিনিষেধের শেষ দিনে আজ মঙ্গলবার রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। বনানী, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
৩৩ / ৪৪
করোনার কারণে গত ১৯ দিন সড়কে গণপরিবহন বন্ধ থাকায় শহরে সবুজের প্রাধান্য বেড়েছে। সড়ক বিভাজনের গাছগুলো হয়েছে আরও সবুজ ও সতেজ। ছবিটি আজ দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তোলা। ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
৩৪ / ৪৪
সদ্য ভরাট করা জমিতে বৃষ্টির পানি জমে আছে। কাদাজলে খেলায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। কুট্টাপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১০ আগস্ট
ছবি: বদর উদ্দিন
৩৫ / ৪৪
পাটের আঁশ ছড়ানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বরই, মাগুরা, ১০ আগস্ট
ছবি: প্রথম আলো
৩৬ / ৪৪
কুষ্টিয়ায় চলতি বছর প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত। তরিকুল বারী নামের এই রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া, ১০ আগস্ট
ছবি: তৌহিদী হাসান
৩৭ / ৪৪
বগুড়ার শেরপুরে গতকাল সোমবার দিবাগত রাতে চণ্ডীজান কালীমন্দির ভাঙচুর করে দুর্বৃত্তরা। বগুড়া, ১০ আগস্ট
ছবি: সবুজ চৌধুরী
৩৮ / ৪৪
পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের টার্মিনালে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। আজ মঙ্গলবার বেলা একটার দিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো
৩৯ / ৪৪
দীর্ঘ বিরতির পর বন্ধ হয়ে যাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন হলেও সেখানে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। অমৃত লাল দে মিলনায়তন, ক্লাব রোড, বরিশাল নগর, ১০ আগস্ট
ছবি: সাইয়ান
৪০ / ৪৪
বিধিনিষেধ থাকা সত্ত্বেও ১০ আগস্ট সকাল থেকেই দেখা যায়, বিভিন্ন এলাকায় যাত্রীসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়ে গেছে। বাস টার্মিনাল, পাবনা, ১০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৪১ / ৪৪
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে নুড়িপাথর সংগ্রহ করে বাড়ি ফিরছেন পাথরশ্রমিকেরা। সর্দারপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়
ছবি: রাজিউর রহমান
৪২ / ৪৪
সারা দেশে ডেঙ্গু রোগীর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গু ঠেকাতে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের আশপাশ পরিষ্কার রাখার কথা বললেও নিজেদের ক্ষেত্রে তৎপরতার বিশাল ঘাটতি দেখা যায়। দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় মটর গ্যারেজে দীর্ঘ দিন ধরে পানি জমে আছে। এ কারণে আশপাশের এলাকায় মশার উপদ্রবও বেড়েছে। সায়দাবাদ, ঢাকা, ১০ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
৪৩ / ৪৪
রাজশাহীর মোহপুর উপজেলার চোদ্দপায় গ্রামের আয়েজ উদ্দিন মণ্ডল দুই দিন থেকে জ্বরে ভুগছেন। শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ছেলে আমজাদ আলী। রাজশাহী, ১০ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
৪৪ / ৪৪
জমির আশপাশে পানি নেই। তাই এক কৃষক পাটের আঁশ পচানোর জন্য মাথায় করে বিলে নিয়ে যাচ্ছেন। মুলবাড়ি, সরিষাবাড়ী, জামালপুর, ১০ আগস্ট
ছবি: শফিকুল ইসলাম