এক ঝলক (১০ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
নববর্ষকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রস্তুতি চলছে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২৩
গাছের ডালে নিশ্চুপ বসে আছে ঘুঘুটি। মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রামে আজ রোববার সকালে দেখা মিলল পাখিটির। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৩
গাছে ধরেছে ছোট ছোট লিচু। মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিগ্রাম থেকে ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৩
চৈত্রের কাঠফাটা রোদে হাঁসফাঁস জীবন। এর মধ্যে একটু স্বস্তির আশায় বুড়িগঙ্গার পানি বিষাক্ত হওয়া সত্ত্বেও গোসল করতে নেমে গেছে শিশুর দল। ছবিটি কেরানীগঞ্জ থেকে আজ রোববার তোলা: ফোকাস বাংলা

৫ / ২৩
আইভরি কোস্টের সবচেয়ে বড় শহর আবিদজানের পূর্বাঞ্চলে পোপো কার্নিভ্যালে র‍্যালিতে অংশ নেন লোকজন। ছবিটি ৯ এপ্রিল তোলা: রয়টার্স

৬ / ২৩
ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে খুনের প্রতিবাদে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু হলের সামনে মানববন্ধন করে হরিজন জনগোষ্ঠী। ছবিটি বেলা ১১টার দিকে তোলা: প্রথম আলো

৭ / ২৩
জাতীয় সংসদ ভবন এলাকায় সব কৃষ্ণচূড়া গাছ এখন ফুলে ফুলে লাল হয়ে গেছে। ছবিটি আজ দুপুরে তুলেছেন সাবিনা ইয়াসমিন

৮ / ২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৩
জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আজ রোববার সকাল থেকে রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। ছবি: মঈনুল ইসলাম

১০ / ২৩
প্রথম আলো আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা কৌশল ও বাজেট ২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। আজ রোববার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল আয়োজনে সহযোগিতা করেছে জাতীয় সামাজিক সুরক্ষা ফোরাম (এনএফএসপি), মানুষের জন্য ফাউন্ডেশন ও যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি। ছবি—হাসান রাজা

১১ / ২৩
পয়লা বৈশাখ উদ্‌যাপনের প্রস্তুতি চলছে কুমিল্লা নগরে। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে তৈরি করা হচ্ছে রং-বেরঙের মুখোশ। ছবিটি নগরের রাণীর দিঘিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

১২ / ২৩
ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী মানিক ও ভরতের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ রোববার সকালে পৌরসভা ভবনের সামনে মুজিব সড়কে মানববন্ধন হয়। এর আয়োজন করে ফরিদপুর পৌর পরিষদ ও পৌর কর্মচারী সংসদ এবং হরিজন ঐক্য পরিষদ। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৩
পাহাড়ে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে চলছে নানা অনুষ্ঠান। ছবিতে নৃত্য পরিবেশন করছে মারমা তরুণীরা। ছবিটি আজ রোববার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৩
হোমিওপ্যাথিক চিকিৎসার পথিকৃৎ স্যামুয়েলস হ্যানিম্যানের জন্মদিন ও হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে রংপুর নগরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে। ছবিটি আজ রোববার সকালে নগরের প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৩
প্রস্তাবিত ‘শিক্ষা আইন-২০১৬’-এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আজ রোববার দুপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা মানববন্ধন করে। ছবি: আব্দুল মোমিন

১৬ / ২৩
নিরাপত্তার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইন্টার্নি চিকিৎসকদের প্রতীকী অনশন কর্মসূচি চলছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৩
ভারতের আসাম রাজ্যে শেষ দফার ভোটের প্রস্তুতি। ছবি: দেবাশিস রায়

১৮ / ২৩
অবিলম্বে নাজিম উদ্দিন সামাদের হত্যাকারীদের গ্রেপ্তার করা এবং শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা দিয়ে জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করে। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৩
টিনের চালায় উঠে গাছপাকা আতা ফল পারছে এক শিশু। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর শুভপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৩
মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় গত দুই মাস ধরে পানির সংকট। পানির দাবিতে এলাকাবাসী কলস, বালতিসহ বিভিন্ন পাত্র নিয়ে বিক্ষোভ করে ওয়াসা অফিস ঘেরাও করে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

২১ / ২৩
স্কুল ছুটি। শিশুটিকে নিয়ে বাসায় ফিরছেন অভিভাবক। রোদের হাত থেকে বাঁচাতে শিশুটির মাতায় ছাতা ধরেছেন তিনি। ছবিটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২২ / ২৩
ভ্যানে করে ফল নিয়ে যাচ্ছেন একজন ব্যবসায়ী। রোদ থেকে বাঁচতে ছাতাই ভরসা। ছবিটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে তোলা । ছবি: মনিরুল আলম

২৩ / ২৩
রাজধানীতে মিরপুরের রূপনগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে একই পরিবারে চারজন দগ্ধ হয়। এর প্রতিবাদে রূপনগর এলাকার ওয়ারী পাড়া মোড়ে প্রথম আলো ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন মানববন্ধন করে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম