এক ঝলক (১০ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বৈদ্যুতিক খুঁটির ওপর বসে আছে এক দোয়েল। ছবিটি আজ সোমবার বগুড়া শহরের নওয়াববাড়ী থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ১০
বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওর-বাঁওড়-খাল-বিলে পানি বেড়েছে। নতুন পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ছবিটি আজ সোমবার সিলেট সদরের সামাউড়াকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ১০
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে বড় আকারের মাছ ধরে রংপুর নগরে বিক্রির জন্য ঘুরছেন আবদুর রশীদ। ছবিটি আজ সোমবার দুপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ১০
মেক্সিকোতে আইসক্রিমের দোকানে গতকাল রোববার একটি কুকুরকে ললি আইসক্রিম খাওয়াচ্ছেন তাঁর মনিব। এই আইসক্রিম কুকুরের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবি: রয়টার্স

৫ / ১০
জার্মানির ফ্রাঙ্কফুর্টের আকাশে জার্মানের বিমান সংস্থা লুফথানজার একটি উড়োজাহাজ। সেই সময় ছিল পূর্ণিমা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১০
কয়েক দিন পরেই বাংলা নববর্ষ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পালপাড়ায় মৃৎশিল্পীরা শুরু করেছেন প্রস্তুতি। ছবি: তাফসিলুল আজিজ

৭ / ১০
লবণখেত থেকে লবণ সংগ্রহ করে এক জায়গায় জড়ো করা হচ্ছে। ছবিটি আজ সোমবার মুম্বাই থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১০
সোমালিয়ার অনেক এলাকায় এখন প্রচণ্ড খরা। ফলে লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে তাঁবু গেড়ে বসবাস করছেন। ছবিটি ৯ এপ্রিল সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পশ্চিমে বাইদো এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ১০
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। ছবিটি আজ সোমবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মোতাহার হোসেন লাইব্রেরি ভবনের নিচতলা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১০ / ১০
চৈত্রের গরমে এখন তরমুজের চাহিদা বেশ। সিলেট নগরের বিভিন্ন এলাকায় তরমুজ কেটে ফালি করে বিক্রি করেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। এক ফালি বিক্রি করেন পাঁচ টাকায়। ছবিটি আজ সোমবার দুপুরে কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ