অপরূপ এক ফুলের নাম শিমুল। সুগন্ধ না থাকলেও প্রকৃতিকে রাঙিয়ে তোলে নিজের রঙে। শিমুল গাছে বসে আছে কাঠবিড়ালি। বহিরামপুর, ঝিকরগাছা, যশোর। ছবি: এহসান-উদ-দৌলা
২ / ১৬
ধানখেতের পাশে পোঁতা শুকনো ডালে বসে আছে ফড়িং। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
৩ / ১৬
হঠাৎ বৃষ্টিতে সিলেটের সুরমা নদীর পানি বেড়েছে। নতুন পানিতে নদীতে ভেসে উঠছে মাছ। চলছে সেই মাছ ধরার প্রতিযোগিতা। ছবিটি মঙ্গলবার সকালে নগরের শেখঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল। ছবি: মোছাব্বের হোসেন
৫ / ১৬
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর প্রগতি সরণি অবরোধ করে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বারিধারা বসুন্ধরার আবাসিক এলাকার প্রবেশপথ, ১০ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ও অন্যান্য ভবনে হামলাসহ উপাচার্যকে সপরিবারে হত্যার চেষ্টার প্রতিবাদে’ মানববন্ধন। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল। ছবি: প্রথম আলো
৭ / ১৬
সরকারি কোটা সংস্কারের দাবিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। সোবাহানবাগ মসজিদ সংলগ্ন সড়ক, ধানমন্ডি, ১০ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
৮ / ১৬
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পাইপ ফেলে সড়ক অবরোধ করেছে। টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৬
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
দোলনায় দোল খেতে খেতে ঘুমে পড়েছে শিশু দোলাই ত্রিপুরা। পাশে মা অঞ্জন ত্রিপুরা। ছবিটি মঙ্গলবার চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের নলখোঁ ত্রিপুরাপাড়া থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
১১ / ১৬
পয়লা বৈশাখের খাবার আয়োজনে পাঁচন অতি পরিচিত একটি নাম। আর পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল অপরিহার্য। চাহিদা থাকায় কাঁচা কাঁঠালের ব্যবসা শুরু করছেন রাজীব ত্রিপুরা। ছবিটি মঙ্গলবার মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
১২ / ১৬
বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সৌরভ দাশ।
১৩ / ১৬
পোকা দমনে বোরো ধানে কীটনাশক দিচ্ছেন কৃষক আইয়ুব আলী সিকদার। মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর উত্তর পাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৬
ফরিদপুরে এবার কালোজিরার ফলন ভালো হয়েছে। খেত থেকে তুলে আনা কালোজিরা মাড়াই শেষে বাড়ির পাশে সড়কে বাতাসে ঝাড়াইয়ের কাজ করছেন এক গৃহবধূ। ছবিটি মঙ্গলবার দুপুরে ফরিদপুর নগরকান্দা উপজেলার দুলার ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৬
ফালি করে কেটে রোদে শুকানো হচ্ছে গজার ও শোল মাছ। বৈশাখে এই শুকনো মাছের বেশ চাহিদা থাকে। পাহাড়ে বিঝুর দিনে পাঁচ মিশালি তরকারির (পাজন) সঙ্গে এই শুকনো মাছ মেশানো হয়। এক কেজি শুকনো মাছ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয় সেখানে। ছবিটি সম্প্রতি রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বাজার এলাকা তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে মঙ্গলবার সকালে দেখা মেলে এই নেউলের (বেজি)। ছবি: সোয়েল রানা