এক ঝলক (১০ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ঝরা পাতার গাছে শালিকের দল। ছবিটি মানিকগঞ্জের বাঘিয়া এলাকা থেকে গত শুক্রবার তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন

২ / ২২
কেউ ভাসছে। কেউবা পাখা মেলে উড়ছে। শীত এলেই রাঙামাটির কাপ্তাই লেকে শুরু হয় গাঙচিলের আনাগোনা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২২
যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানসাস সিটি চিফস ও হাউসটন টেক্সানসের মধ্যে রাগবি খেলা চলাকালে গ্যালারিতে কানসাস সিটি চিফসের সমর্থকদের উচ্ছ্বাস। ছবিটি শনিবার এনআরজি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বাহরাইনে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন নারীরা। ছবি: এএফপি

৫ / ২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বায়ুর মান ব্যবস্থাপনা-বিষয়ক বৈঠকের আগে সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৬ / ২২
বড় হতে শুরু করেছে কাঁঠাল। ছবিটি ময়মনসিংহ শহরের কাঠগোলা বোম্বাই কলোনী

৭ / ২২
সর্ষে ফুলে জমে আছে ভোরের শিশিরের ফোঁটা। ছবিটি আজ সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

৮ / ২২
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিয়ে হাজারো মানুষের গন্তব্যে ফেরা। ছবিটি টঙ্গী বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২২
রাজধানীর জিগাতলায় পুরাতন কাঁচাবাজার মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ফুটপাতজুড়ে দোকানপাট বসেছে। ফলে পথচারীদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২২
শিশিরভেজা ভোরে আতিয়ার গাজী খেত থেকে ফুলকপি কাটছেন আর তাঁর স্ত্রী রমিছা বেগম সেগুলো রাস্তার পাশে জড়ো করছেন। প্রতিটি ছয় টাকা দরে এই ফুলকপিগুলো বিক্রি করা হবে স্থানীয় আড়তে। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২২
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২২
ঘন কুয়াশার মাঝে হাতি দিয়ে এভাবে গাড়ি থামিয়ে টাকা তুলছেন মাহুত। ছবিটি আজ সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বড়বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২২
নার্সারি থেকে ফুলগাছ কিনে তা সাইকেলে ফেরি করে বেড়াচ্ছেন এই ব্যক্তি। ফুলসহ প্রতিটি গাঁদাগাছ বিক্রি করছেন ১০ টাকায়। ছবিটি আজ বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২২
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ। ছবিটি আজ রোববার টঙ্গী বাজারের কাছ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২২
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ট্রেনে করে বাড়ি ফিরছেন। ছবিটি আজ রোববার টঙ্গী রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৬ / ২২
শুরু হয়েছে বোরো ধানের মৌসুম। ফরিদপুর নগরকান্দা উপজেলার ঝাউডাঙ্গী এলাকার গৃহবধূ আলো বেগম মেয়ে সায়মাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে নিজেদের ১০ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপণ করছেন। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২২
ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। ঈশ্বরদী থেকে টেবুনিয়া, পাবনা, কাশিনাথপুর হয়ে লাইনটি ঢালারচর পর্যন্ত রেল সংযোগ হবে। ছবিটি আজ রোববার দুপুরে পাবনার মালঞ্চি এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৮ / ২২
গত দুই দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতের দোকানগুলোতে ভিড় করেছে। ছবিটি আজ রোববার সকালে ময়মনসিংহ শহরের বাসাবাড়ি মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ২২
চলছে শীতকাল। গাছিরা খেজুর গাছ চিরে সুস্বাদু খেজুরের রস বের করে বেড়াচ্ছেন। ছবিটি আজ রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২২
বরিশাল শহরের কাউনিয়া বিসিক শিল্প নগরীর ‘ফর্চুন সুজ’-এর পরিত্যক্ত গোডাউনে আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আগুন লেগে গোডাউনটি পুড়ে যায়। পরে দমকল বাহিনী ও আশপাশের লোকজন বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: সাইয়ান

২১ / ২২
খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান সেন্ট পিটার চার্চের মালিকানাধীন জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে আদালত ভবন নির্মাণের প্রতিবাদে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণ-অনশন ও স্ব-অবস্থান নেয় বরিশালের খ্রিষ্টান ধর্মীয় চার্চ ও বিভিন্ন শ্রেণির জনগণ। ছবিটি আজ রোববার দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি: সাইয়ান

২২ / ২২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আজ রোববার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আনিস মাহমুদ