সযত্নে মাটির হাঁড়ি তৈরি করছেন এক কুমার। ছবিটি গতকাল সোমবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়াগ্রামের পালপাড়া থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
২ / ১৪
কিশোরগঞ্জ শহরের রেললাইনের পাশের কানিকাটা বিল এলাকায় ঝাঁক বেঁধে উড়ছে অতিথি পাখি। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৪
মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে শুরু হওয়া ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে জাতীয় সংগীত পরিবেশন করছেন বন্ধুসভার সদস্যরা। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৪
পাখিও আয়নায় মুখ দেখে। ছবিটি দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর
৭ / ১৪
এক জোড়া লাভ বার্ড পাখি। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া শহরের গোহাইল সড়কের সূত্রাপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৪
মৌলভীবাজার শহরের আলি আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে চিন্তামগ্ন শিক্ষার্থী। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৪
জাপানের টোকিওতে এজ ডে উৎসবে যোগ দেবেন এই নারী। সাজসজ্জা করে ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনি। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স
১০ / ১৪
ওয়াসার পাইপ ফেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গর্ত। ঘটছে দুর্ঘটনা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১১ / ১৪
খিরা খেতে পানি দিচ্ছে তরুণেরা। রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রামের এই তরুণেরা শীত মৌসুমে প্রতিবছর খিরার চাষ করে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
১২ / ১৪
বোরোর বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন কৃষাণীরা। ছবিটি রাঙামাটি শহরতলির মোনঘর উচ্চবিদ্যালয় এলাকা থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৪
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। ছবিটি ফার্মগেট এলাকা থেকে বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম