স্কুলের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে দামাল ছেলেদের হুটোপুটি। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়ণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
২ / ১৯
ঠোঁটে করে শিকার নিয়ে উড়ে যাচ্ছে একটি মাছরাঙা পাখি। ছবিটি সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৩ / ১৯
গাছ মরে শুকিয়ে গেছে, কিন্তু পানিতে ভেসে থাকা লাউ এখনো সবুজ। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলাকুড়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
৪ / ১৯
পবিত্র রমজানে আফগানিস্তানের একটি মাদ্রাসায় পবিত্র কোরআন পাঠ করছে শিশুরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার কান্দাহার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৯
আকন্দ ফুলে মৌ-গুঞ্জন। ছবিটি আজ শুক্রবার সকালে যশোরের অভয়নগর উপজেলার শিবনগর এলাকার বিল থেকে তোলা। ছবি: মাসুদ আলম
৬ / ১৯
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলার আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের গ্রেনেড ছুড়ছে দাঙ্গা পুলিশ। ছবিটি গতকাল বৃহস্পতিবার কারাকাস থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৯
মিষ্টি কুমড়ায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি তৈরি করেছেন এক শিল্পী। ছবিটি গত বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় খেলা শুরু হওয়ার অপেক্ষায় মেক্সিকোর এক ফুটবলভক্ত। কোপা আমেরিকার এই ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ জ্যামাইকা। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৯ / ১৯
কল্পনা চাকমাকে অপহরণের ২০ বছর পেরিয়ে গেছে। সেই অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। ছবিটি আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১০ / ১৯
সৈয়দপুর বিমানবন্দরের সীমানাপ্রাচীর ভেঙে তৈরি করা হয়েছে সুড়ঙ্গপথ। এ পথেই রানওয়েতে ঢুকে পড়ে আশপাশের লোকজন আর গবাদিপশু। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: এম আর আলম
১১ / ১৯
ডুমুরগাছে বসে আছে পাখি। ছবিটি আজ শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৯
জেলা প্রশাসনের উদ্যোগে র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত আজ শুক্রবার চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় আগোরা সুপারশপে অভিযান চালায়। এ সময় পণ্যের দাম বেশি নেওয়ায় জরিমানা করা হয়। ছবি: জুয়েল শীল
১৩ / ১৯
ধলেশ্বরীর তীরে এক ঝাঁক হাঁস। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের চর মাস্তুল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১৪ / ১৯
পবিত্র রমজানের প্রথম শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: হাসান রাজা
১৫ / ১৯
গুলিস্তানে আজ শুক্রবার ঢাকা ট্রেড সেন্টারের মালিক-শ্রমিকদের সঙ্গে ওই এলাকার ফুটপাতে ব্যবসা করা হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনার একপর্যায়ে শ্রমিকেরা আগুন জ্বেলে বিক্ষোভ করেন। ছবি: আবদুস সালাম
১৬ / ১৯
পবিত্র রমজানে ইফতারের প্রিয় খাবার খেজুর কিনছেন এক ক্রেতা। ছবিটি আজ শুক্রবার ময়মনসিংহ শহর থেকে তোলা। ছবি: জগলুল পাশা
গুলিস্তানে আজ শুক্রবার ঢাকা ট্রেড সেন্টারের মালিক-শ্রমিকদের সঙ্গে ওই এলাকার ফুটপাতে ব্যবসা করা হকারদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনার একপর্যায়ে পুলিশের সাঁজোয়া যান নিয়ে মহড়া। ছবি: আবদুস সালাম
১৯ / ১৯
বৃষ্টি হোক আর না হোক, সারা বছরই ঢাকার কদমতলীর রায়েরবাগ সড়কটি কাদা-পানিতে এ অবস্থায় থাকে। এলাকাটি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আসায় এলাকাবাসী আশা করছেন, শিগগিরই সড়কটি মেরামত করা হবে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম