ভারী বৃষ্টিতে বাঁধ উপচে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধের নিচে দাঁড়িয়ে উপচে পড়া পানিতে ভিজছে এক তরুণ। ছবিটি সম্প্রতি ভারতের মুম্বাই থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৯
মঙ্গোলিয়ার একটি প্রশিক্ষণ স্কুলে শারীরিক কসরত চর্চা করছে শিশুরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৯
ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করছে এক ফিঙে ছানা। ছবিটি আজ রোববার খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৪ / ১৯
ফুটেছে বুনো রঙিন ফুল। ছবিটি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৫ / ১৯
বুনোফুলের ছবিটি রাঙামাটি শহরতলির মানিকছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের তল্লাশি করে কলেজের ভেতর ঢুকতে দিচ্ছে পুলিশ। ছবিটি রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম কলেজ থেকে তোলা। ছবি: জুয়েল শীল
টানা নয় দিনের ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে গন্তব্যে যাচ্ছে। ছবিটি রোববার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ শহরতলির শম্ভূগঞ্জ রেলব্রিজ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৯ / ১৯
মাঠে পিলারের ওপর বসে অলস সময় পার করছে এক জোড়া পাখি। ছবিটি রোববার সকালে বগুড়া পৌর এলাকার ভাটকান্দি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৯
টাইফুন নেপারতাকের কারণে প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে গেছে সড়ক। ছবিটি চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝু এলাকা থেকে গতকাল শনিবার তোলা: রয়টার্স
১১ / ১৯
বন্যার পানিতে টায়ারে ভেসে মজা করছে এক শিশু। ছবিটি চীনের হেনান প্রদেশের জিনজিয়াং থেকে গতকাল শনিবার তোলা: রয়টার্স
১২ / ১৯
কানাডার আলবার্টায় ক্যালগারি স্ট্যামপেডে ছবি আঁকছেন ও বিক্রি করছেন ওয়েস্টার্ন কাউবয় আর্টিস্ট রোসানা মারমোন্ট। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স
১৩ / ১৯
তাঞ্জানিয়া সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সবচেয়ে বড় শহর দার এস সালামে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান সেখানকার বাসিন্দারা। মোদিও তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবিটি আজ তোলা: রয়টার্স
১৪ / ১৯
চীনের আনহুই প্রদেশের লিনকুয়ান কাউন্টিতে স্থানীয় উৎসবে চলছে ছাগলের লড়াই। ছবিটি গতকাল শনিবার তোলা: রয়টার্স
১৫ / ১৯
দীর্ঘদিনের ঈদের ছুটি শেষে বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি আজ রোববার বেলা ১১টায় গাবতলী এলাকা থেকে তোলা: আশরাফুল আলম
১৬ / ১৯
ঈদের ছুটি শেষ হলেও অনেকটাই ফাঁকা এখন রাস্তা। এ সুযোগে বেপরোয়া গতিতে একে অপরকে পাল্লা দিয়ে চলছে গাড়ি, আবার কেউবা চলছে উল্টো পথে। ছবিটি আজ রোববার বেলা ১টায় আমিনবাজার এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের থেকে তোলা: আশরাফুল আলম
১৭ / ১৯
রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পর জোরদার করা হয়েছে গুলশান এলাকার নিরাপত্তা। ছবিটি আজ রোববার বেলা ২টায় গুলশান-২ এর ৭৯ নম্বর রোড থেকে তোলা: আশরাফুল আলম
১৮ / ১৯
রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের সামনে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এক নারী। ছবি: আশরাফুল আলম
১৯ / ১৯
ঈদের ছুটি শেষ। তবুও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড়। ছবিটি আজ রোববার বিকেলে বিজয় সরণির নভোথিয়েটারের সামনে থেকে তোলা: আশরাফুল আলম