এক ঝলক (১০ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
রাজধানীর গুলশান-মহাখালী সংযোগ সড়কের পাশের লেকে নৌকা চলাচল বন্ধ। তাই কড়াইল বস্তিতে যেতে বাধ্য হয়ে ভেলায় চড়তে হচ্ছে। ছবি: আশরাফুল আলম

২ / ২৩
সবুজ পাহাড়ে এখন আমন ধানের চারা রোপণের মৌসুম। ছবিটি রোববার খাগড়াছড়ি সদরের লারমাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৩
বেলুন হাতে জার্মানির ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে প্যারেডে’ অংশ নিয়েছেন দুই ব্যক্তি। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
কচুপাতায় বসেছে এক ফড়িং। ছবিটি রোববার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৩
‘লন্ডন অ্যানিভার্সারি গেমস’-এ পুরুষদের লং জাম্পে অংশ নেওয়া এক প্রতিযোগী। ছবিটি রোববার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৩
পাহাড়ি চেঙ্গি নদীর হাঁটুজলে নেমে হাত জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি রোববার খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৩
পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট করার পর জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার ও ক্রিস মফুর উদ্‌যাপন। ছবি: এএফপি

৮ / ২৩
জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমোদন-পরবর্তী পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। কথা বলছেন প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ছবিটি আজ সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৯ / ২৩
বিলে আসা নতুন পানিতে মাছ ধরছেন কয়েকজন। ছবিটি আজ সোমবার পাবনার সুজানগর উপজেলার খয়রান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ২৩
তিস্তার চরে এবার বাদামের চাষ ভালো হয়েছে। প্রতি মণ বাদামের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা। খেত থেকে বাদাম তুলে পরিষ্কার করা হচ্ছে। ছবিটি সোমবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১১ / ২৩
একদিকে ফুটপাত কেটে পয়োনিষ্কাশন নালা সংস্কারের কাজ চলছে, অন্যদিকে সড়ক কাদা-জলে সয়লাব। চলাচল করতে বিপাকে পড়েছে পথচারীরা। কাদা-জল এড়াতে অনেকেই ঝুঁকি নিচ্ছেন। ছবিটি সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী এলাকায় আজ সোমবার বন্যাদুর্গত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। ছবি: সোয়েল রানা

১৩ / ২৩
চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের আসকারদিঘী বাজার এলাকায় আজ সোমবার ওষুধ ছিটানো হয়। ছবি: সৌরভ দাশ

১৪ / ২৩
হিউম্যান হলারের ছাদে বসে বাংলাদেশের ক্রিকেটারদের ছবির দিকে তাকিয়ে আছে শিশুটি। তার নিজের গায়েও জাতীয় ক্রিকেট দলের জার্সি। ছবিটি সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
যমুনার পানি বেড়েই চলেছে। তাই সরিয়ে নেওয়া হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবিটি সোমবার উপজেলার নিজ কর্নিবাড়ি পুরোনো বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৩
উড়ালসড়কের লুপের কাজ ধীরগতিতে চলায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছ। এর পাল্লা ভারী করেছে খানাখন্দে ভরা সড়ক। ছবিটি সোমবার চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৭ / ২৩
শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রেখে মিরপুরে কিউ-পয়েন্ট ফ্যাশন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি কমলেও এখনো উপজেলা শহরের প্রধান সড়কে বন্যার পানি। ছবিটি সোমবার দুপুরে পশ্চিমবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৩
মাছ ধরার জাকুই দিয়ে পানি ছেঁকে ছোট মাছ ধরা হচ্ছে। ছবিটি সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৩
গাজীপুরের মালটিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবিটি সোমবার রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২১ / ২৩
সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার পানি কমছে, কমেনি দুর্গতদের দুর্ভোগ। ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে এখনো হাঁটুজল। খাবারের খোঁজে সড়কে ঘুরছে গরুটি। ছবিটি সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের পশ্চিমবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৩
থামেনি উল্টো পথে যানবাহন চলাচল। ছবিটি সোমবার রাজধানীর শাহবাগের রূপসী বাংলা হোটেল মোড় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৩ / ২৩
রাজধানীর গুলশানের একটি হোটেলে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। ছবি: সাইফুল ইসলাম