এক ঝলক (১১ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
রাজধানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে আটকে গেছে গাড়িটি। গাড়িটি টেনে তোলার চেষ্টা করছেন কয়েকজন শিক্ষার্থী। ছবিটি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আল ইমরান

২ / ১৮
চীনের বেইজিং ওয়াইল্ড লাইফ পার্কে এক পান্ডাকে খাওয়াচ্ছেন চিড়িয়াখানাটির তত্ত্বাবধায়ক। ছবি: রয়টার্স

৩ / ১৮
চালতা ফুলের ছবিটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৪ / ১৮
মধু আহরণে ফুলে ভিড়ছে মৌমাছি। ছবিটি মঙ্গলবার খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ১৮
হেঁটে দূরের স্কুলে যাচ্ছে খুদে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া নতুনবাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ১৮
সোনালু ফুলে জমেছে বৃষ্টির ফোঁটা। ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৭ / ১৮
বৃষ্টির মধ্যে কচুপাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে এক শিশু। ছবিটি গতকাল সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ১৮
অবৈধ যানে চড়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ছাত্রীরা। ছবিটি সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলা ‍শহর থেকে তোলা। ছবি: আবু সাঈদ

৯ / ১৮
বৃষ্টিভেজা মাঠে ফুটবল খেলছে কয়েকজন কিশোর-তরুণ। ছবিটি সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বল ফিল্ড মাঠ থেকে তোলা। ছবি: আবু সাঈদ

১০ / ১৮
রেইনট্রি গাছের ফুলের ছবিটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১১ / ১৮
বগুড়ায় মঙ্গলবার সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি নামে। ফলে শহরের বিভিন্ন ব্যস্ত সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। ছবিটি বাদুরতলা এলাকার প্রেসপট্টি থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ১৮
গাছে ধরেছে ডুমুর। মনের সুখে গাছের ডালে বসে ডুমুর খাচ্ছে কাকটি। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট নগরের কাজিরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ১৮
সিলেটে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তি পড়ছেন নগরবাসী। বৃষ্টি থেকে রক্ষা পেতে মায়ের কাপড় দিয়ে মাথা ঢেকে নিচ্ছে এক শিশু। ছবিটি মঙ্গলবার দুপুরে নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ১৮
পর্তুগালের বারলেঙ্গা দ্বীপে গাঙচিলের দল। ছবি: রয়টার্স

১৫ / ১৮
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ঝিলম নদীতে বালুবাহী নৌকা। ছবি: রয়টার্স

১৬ / ১৮
যমুনা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। কলা গাছের ভেলা নিয়ে বের হয়েছে দুই শিশু। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ১৮
আজ মঙ্গলবার প্রায় সারা দিন ছিল মুষলধারে বৃষ্টি। তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। ফলে জলাবদ্ধতার কারণে যানচলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। মিরপুর চিড়িয়াখানা রোড থেকে ছবিটি তুলেছেন আশরাফুল আলম

১৮ / ১৮
সারা দিনের মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। জলাবদ্ধতার কারণে যানচলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। কোথাও আবার যানবাহন বিকল হয়ে পড়েছে। কারওয়ান বাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন আশরাফুল আলম