দিন দিন মরে যাচ্ছে রাজধানীর গাছ। শ্যামলীর সড়কের ধারের গগন শিরীষগাছটি মরে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিশাল এই গাছটি। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা, ঢাকা, ১০ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১২
থেমে নেই বুড়িগঙ্গা দূষণ। গাবতলী বেড়িবাঁধ এলাকার আদাবর স্লুইসগেট-সংলগ্ন এলাকার পানি কুচকুচে কালো, তাতে ভাসে আবর্জনা। পানিতে ভাসতে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে নেমেছে শিশুটি। ঢাকা, ১০ জুলাই। ছবি: আবদুস সালাম
গ্রামের সড়কের ধারে একটি গাছে ছোট-বড় অনেক কাঁঠাল ধরেছে। এই দৃশ্য পথচারীদের নজর কাড়ছে। কুলপালা, আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা, ৯ জুলাই। ছবি: শাহ আলম
৭ / ১২
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। পরে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার প্রাঙ্গণে ধানের শীষ হাতে আরিফুল হক চৌধুরী। সিলেট, ১০ জুলাই। ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। দলীয় প্রতীক নৌকা পাওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন। সিলেট, ১০ জুলাই। ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরু হওয়ার দিনই ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দুপুরের দিকে এই ইশতেহার ঘোষণা করা হয়। রাজশাহী, ১০ জুলাই। ছবি: শহীদুল ইসলাম
১০ / ১২
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার ধানের শীষ প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। রাজশাহী, ১০ জুলাই। ছবি: শহীদুল ইসলাম
১১ / ১২
হাতিরঝিলের তেজগাঁও অংশের উড়ালসড়কের রেলিংয়ে বসানো হয়েছে কাঁটাতার। ধারালো এ কাঁটাতারে পথচারী বা যানবাহনে চলাচলকারীরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার স্বীকার হতে পারে। ঢাকা, ১০ জুলাই। ছবি: দীপু মালাকার
১২ / ১২
নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির সামনের সড়কে ফুটপাত ও রাস্তার কিছু অংশ দখল করে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে রিকশা। তেজগাঁও, ১০ জুলাই। ছবি: দীপু মালাকার