এক ঝলক (১০ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
চিৎকার-চেঁচামেচিতে পটু যে কটি উল্লেখযোগ্য পাখি আছে বাংলাদেশে, তার মধ্যে সেরা বোধ হয় নীলকণ্ঠ পাখি। প্রখর দৃষ্টিসম্পন্ন এই পাখিটি তালের পাতা, বিদ্যুতের তার, খুঁটি বা উঁচু কোনো গাছের ডালে বসে নজর বোলায় চারদিকে। শিকার নজরে পড়লেই ঝাঁপিয়ে পড়ে পাকড়াও করে। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: মো.সাদ্দাম হোসেন, খুলনা

২ / ২৬
ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করছে রঙিন পাখার প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: মো.সাদ্দাম হোসেন, খুলনা

৩ / ২৬
জাল ​টেনে ঘেরে মাছ ধরছে মৎ​স্যজীবীরা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার দৌলতপুরের দেয়ানা থেকে তোলা। ছবি: মো.সাদ্দাম হোসেন, খুলনা

৪ / ২৬
খেতের আল ধরে দল বেঁধে বার্ষিক পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছে গ্রামের মেয়েরা। ছবিটি গতকাল বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কাকারী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সংবর্ধনা জানানোর অপেক্ষায় ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের নারী কর্মীরা। ছবিটি আজ সকালে কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৬
মজা করে কিছু বলতে যাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অমনি স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর বাধা। কথাটি কী, তা অজানাই থেকে গেল। গতকাল ছবিটি কানাডার অটোয়ায় এক অনুষ্ঠান থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৬
না, এটা সার্কাসের কোনো দড়াবাজি নয়। সংগীত তারকা ম্যাডোনার অনন্য সংগীত পরিবেশন। ছবিটি গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অ্যাকরহোটেল অ্যারেনা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৬
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে কাসা রোসাদা প্রেসিডেনসিয়াল প্যালেসের সামনে র‍্যালিতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর নাচের ভঙ্গিতে প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। ছবি: রয়টার্স

৯ / ২৬
ওয়াশিংটনের কারনেশন প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০৩ নম্বর স্টেট রুট আবাসিক বাড়িগুলোতে স্নোকোয়ালমি নদীর পানি ঢুকে পড়েছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৬
ফ্রান্সের রাজধানী প্যারিসে অ্যাকরহোটেল জেরিনায় গতকাল বুধবার এক কনসার্টে পপতারকা ম্যাডোনা। ছবি: রয়টার্স

১১ / ২৬
বাগান থেকে সুপারি সংগ্রহ করে বিক্রির জন্য মাঠে এনে রাখা হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী উপজেলার ভদ্রপুর গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

১২ / ২৬
শীতের ফল কমলা নিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি আজ বৃহস্পতিবার নগরের সুরমা পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৬
আজ বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে সকালে যশোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন করে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৪ / ২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লালমনিরহাট শহরে দলীয় কার্যালয়ের দেয়ালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলামের পোস্টার সাঁটানো হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে শহরের থানা রোড থেকে তোলা। ছবি: আবদুর রব, লালমনিরহাট

১৫ / ২৬
রাজধানীকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় এইচডি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বলধা গার্ডেনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৬
ট্রেড ইউনিয়ন করার কারণে চাকরিচ্যুত পোশাক শ্রমিকেরা আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। ছবি: আবদুস সালাম

১৭ / ২৬
অযত্ন-অবহেলায় রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারাটির বেহাল দশা। নানা পোস্টারে ছেয়ে গেছে ফোয়ারার গায়ে থাকা বাংলাদেশের ইতিহাসভিত্তিক ম্যুরাল। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তাবিত বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন ও সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে। ছবিটি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৬
ধীরে ধীরে বাড়ছে শীত। সকালে দেরিতে মিলছে সূর্যের দেখা। রাজধানীর আকাশে উঁকি দেওয়া সূর্যের এ ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পান্থপথ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৬
মৌসুম আসার আগেই কাঁঠাল গাছে ধরতে শুরু করেছে মোচা। ছবিটি আজ লক্ষ্মীপুর শহরের পি.টি.আই থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পে অব ডে উপলক্ষে ক্যাম্পাসে রং খেলায় মেতে উঠেছেন বিভাগের শিক্ষার্থীরা। ছবিটি আজকের তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৬
বগুড়ার অন্যতম সবজির বাজার মহাস্থান হাটে এবার ব্যাপক ফুলকপির আমদানি হয়েছে। এখান থেকে ব্যাপারিরা ফুলকপি কিনে দেশের ​বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাবেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৬
বগুড়ার অন্যতম সবজির বাজার মহাস্থান হাট থেকে পাইকারি দরে মিষ্টি কুমড়া কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৪ / ২৬
ফরিদপুরে মধুমতি নদীতে জাল দিয়ে মাছ ধরছেন স্থানীয় লোকজন। ছবিটি আজ ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা সদরের দিগনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৫ / ২৬
সকালে পোষা ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন মাঠে। দুপুরে মাঠ থেকে তাড়িয়ে তাড়িয়ে ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন এই গৃহবধূ। ছবিটি আজ ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা সদরের কাতলাসুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৬ / ২৬
বুনো পাতা দিয়ে দোকান সাজিয়ে খেলা করছে শিশুরা। কাঁঠালের পাতার বিনিময়ে সেই দোকান থেকে বুনো পাতার পণ্য কেনাকাটা করছে তারা। ছবিটি আজ দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ