কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। সাতসকালে কাজে যাচ্ছে মানুষ। আজ বৃহস্পতিবার রংপুর নগরের চওড়াপাড়া এলাকার রংপুর–দিনাজপুর মহাসড়কেছবি: মঈনুল ইসলাম
২ / ১১
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর পাড় ও জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্র জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল পাঁচটায় উপজেলার সুঘাট গ্রামেছবি: সবুজ চৌধুরী
৩ / ১১
পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি প্রবীর কান্তি পালা ফরিদপুরছবি: প্রথম আলো
৪ / ১১
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। ১০ ডিসেম্বর ঢাকাছবি: দীপু মালাকার
৫ / ১১
শীত-কুয়াশার মধ্যে খুলনার ভৈরব নদে মইজাল টেনে ছোট চিংড়ি ধরছেন মৎস্যজীবী। ৫ নম্বর ঘাট, খুলনা শহর, ১০ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
তীব্র শীত উপেক্ষা করে সবজির খেত পরিচর্যা করছেন পাহাড়ি মারমা নারী। খাগড়াছড়ি সদরের দক্ষিণ গোলাবাড়ি এলাকা ১০ ডিসেম্বরছবি: নীরব চৌধুরী
৭ / ১১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাতীয় জাতীয় প্রেসক্লাবের প্রাঙ্গণে মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ১০ ডিসেম্বর ঢাকাছবি: দীপু মালাকার
৮ / ১১
মাস্ক না পরে ঘুরে বেড়ানোর মানুষদের সতর্ক করতে সড়কে নামেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন দোকানমালিক, গাড়িরচালক ও পথচারীকে জরিমানা করেন। ১০ ডিসেম্বর, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকাছবি: নীরব চৌধুরী
৯ / ১১
সিলেটের পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে সব ধরনের পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। বৃহত্তর সিলেটে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় আটকা পণ্যবাহী ট্রাক। ১০ ডিসেম্বর সিলেটছবি: আনিস মাহমুদ
১০ / ১১
অভিভাবকদের সঙ্গে নিয়ে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে এসেছে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জছবি: দিনার মাহমুদ
১১ / ১১
রাজধানীর ফুলবাড়িয়া এলাকার সিটি প্লাজা মার্কেটের বর্ধিত অংশ উচ্ছেদ করে ডিএসসিসি কর্তৃপক্ষ। ঢাকা, ১০ ডিসেম্বরছবি: দীপু মালাকার