নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসসহ ১১ দফা দাবিতে রাজধানীর রামপুরায় সড়কে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শ্রমিক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মোহাম্মদ। ঢাকা, ১১ ডিসেম্বরছবি: দীপু মালাকার
২ / ১৫
মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে শিশুকে নিয়ে যাচ্ছেন দুই অভিভাবক। সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। রামপুরা, ঢাকা, ১১ ডিসেম্বরছবি: দীপু মালাকার
৩ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে শিল্পী তাহেরা চৌধুরীর স্মরণসভায় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ঢাকা, ১১ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৫
‘নিরাপদ সড়ক চাই’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটি এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত স্বামী মিজান কাজীর কথা ও তাঁর অর্বতমানে পরিবারের অবস্থা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিউলি আক্তার। প্রেসক্লাব, ১১ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৫ / ১৫
রাজধানীর বাংলামোটরের ১০ তলা ভবন আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দুই ঘণ্টার চেষ্টায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঢাকা, ১১ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
৬ / ১৫
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে চলছে বাংলাদেশ বিমানবাহিনীর মহড়া। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা, ঢাকা, ১১ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
৭ / ১৫
পার্বত্য চুক্তির দুই যুগ পরও তাদের নানা সমস্যার সমাধান না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শাহবাগ, ঢাকা, ১১ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
৮ / ১৫
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবরে গ্রামজুড়ে মাতম। ভাড়ারা, পাবনা, ১১ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত থম্পসন গ্যাজেলের শাবকটি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, ১০ ডিসেম্বরছবি: সাদিক মৃধা
১০ / ১৫
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন ও চারুকলা বরিশালের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে ৫০ ফুট দৈর্ঘ্যের দেয়ালচিত্র আঁকায় ব্যস্ত চারুকলার শিল্পীরা। বঙ্গবন্ধু অডিটরিয়াম, বরিশাল নগর, ১১ ডিসেম্বরছবি: প্রথম আলো
১১ / ১৫
রাজবাড়ীর গোয়ালন্দে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নারীনেত্রী লিলি বেগম (৪০) নিখোঁজের এক মাস পার হলেও এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর উদ্ধারের দাবিতে আজ শনিবার দুপুরে এমএমএসের কর্মীসহ এলাকাবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। রাজবাড়ী, ১১ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
১২ / ১৫
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরে শোভাযাত্রা বের করে সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জিন্দাবাজার এলাকা, সিলেট, ১১ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
ধুন্দুল ফুলে ভ্রমরের আনাগোনা। সোনাডাঙ্গা, খুলনা, ১১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার স্থাপনের জন্য সরানো হচ্ছে গ্যাসলাইনের পাইপ। সড়কের এক পাশে চলছে খোঁড়াখুঁড়ি। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল, যানজটে বাড়ছে দুর্ভোগ। দেওয়ানহাট, চট্টগ্রাম, ১১ ডিসেম্বরছবি: সৌরভ দাশ
১৫ / ১৫
স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে নতুন বই। অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। ট্রাক থেকে নতুন বই নামাতে ব্যস্ত পরিবহনশ্রমিকেরা। চকবাজার, চট্টগ্রাম, ১১ ডিসেম্বরছবি: সৌরভ দাশ