এক ঝলক (১০ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাজারো জনতার বিক্ষোভ। ছবিটি গতকাল বুধবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৩
বড়শিতে ধরা পড়া মাছ তুলছেন এক মাছ শিকারি। ছবিটি গতকাল বুধবার কুমিল্লা নগরের অশোকতলা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৩ / ২৩
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে এখন আমন ধান কাটা শুরু হয়েছে। ছবিটি গতকাল বুধবার দুপুরে নাচোলের ঘাসুরা মৌজা থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন

৪ / ২৩
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ আজ বৃহস্পতিবার হাজির হন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

৫ / ২৩
মাঠ থেকে আমন ধান কেটে মাঠেই মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিষান-কিষানিরা। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৩
মনের আনন্দে পুতুলকে সাজিয়ে তুলছে ছোট্ট শিশু ফারহানা আক্তার। ছবিটি বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৭ / ২৩
শিমখেতে কাকতাড়ুয়া। ছবিটি বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৮ / ২৩
মাচায় ঝুলছে লাউ। ছবিটি বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৯ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। তাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের হিটলার-কায়দার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন এক বিক্ষোভকারী। ছবি: এএফপি

১০ / ২৩
ধোঁয়াশার কারণে তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলেছে ভারতের নয়াদিল্লির বিদ্যালয়গুলো। বায়ুদূষণ থেকে রক্ষা পেতে মুখে মাস্ক পরে বাড়ি ফিরছে দুই শিশু শিক্ষার্থী। ছবি: এএফপি

১১ / ২৩
দিনকাল ভালো যাচ্ছে না হলিউড তারকা ব্র্যাড পিটের। আরেক হলিউড তারকা স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিয়ে-বিচ্ছেদ নিয়ে চলছে আইনি লড়াই। তবে জীবন তো আর থেমে থাকে না। প্যারামাউন্ট পিকচার্স আয়োজিত ভক্তদের এক অনুষ্ঠানে গিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা গেলে এই তারকাকে। ছবি: এএফপি

১২ / ২৩
পাকিস্তানের সংবাদপত্র বিক্রির একটি দোকানে ঝুলছে ডন পত্রিকা, যেখানে বড় করে ছাপানো হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়ের খবর। ছবি: এএফপি

১৩ / ২৩
রাঙামাটির রাজবন বিহারে ৪৩তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হয়েছে। সুতা কেটে চরকা উদ্বোধন করেন রাজা দেবাশীষ রায়। রাজবন বিহারের বেইন ঘর থেকে আজ বৃহস্পতিবার সাড়ে তিনটায় ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ২৩
আজ বিশ্বের বেশির ভাগ পত্রিকার প্রথম পাতার খবর যুক্তরাষ্ট্রের নতুন প্রে​​সিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে ব্যতিক্রম ছিলেন না যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যমও। ছবি: এএফপি

১৫ / ২৩
তুষারে ঢেকে গেছে ঘরবাড়ি, পথঘাট, যানবাহন, গাছপালা সব। ছবিটি স্টকহোমের কাছেই সান্ডবাইবার্গ থেকে তোলা। ছবি: এএফপি

১৬ / ২৩
ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করা হয়েছে। তাই ভারতীয়রা ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এসব নোট জমা দিয়ে সমমূল্যের অর্থ পাবেন। তাই এখন ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। ছবিটি পাঞ্জাবের অমৃতসর থেকে তোলা: এএফপি

১৭ / ২৩
এগিয়ে যাচ্ছে মেট্রোরেল তৈরির কাজ। রাজধানীর কাফরুল এলাকার বেগম রোকেয়া সরণিতে চলছে ১৩২ কেভি পাওয়ার কেবল স্থাপনের কাজ। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ’। বৃহস্পতিবার সকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে সামিটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
বৃহস্পতিবার রাজধানীর দুটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালায় র‍্যাব-৪ ও পরিবেশ অধিদপ্তর। নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানাকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা এবং সেগুলো বন্ধ করে দেন নির্বাহী হাকিম সারওয়ার আলম। ছবিটি পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ওপরে ফেলে রাখা হয়েছে ময়লার ডাস্টবিন৷ এ পথ দিয়ে পথচারীকে চলতে হয় নাক চেপে৷ আজ বৃহস্পতিবার বিকেলে ছবিটি তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৩
রাজধানীর আসাদগেটে আড়ংয়ের সামনে সড়কে ভূগর্ভস্থ কেব্‌ল স্থাপনের জন্য খুঁড়ে রাখায় এভাবে চলাচল করতে হচ্ছে মানুষকে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
রাজধানীর গুলশানে ১ হাজার ২০০ রিকশাচালক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা উদ্বোধনের পর চিকিৎসা নিচ্ছেন একজন রিকশাচালক। ছবিটি গতকাল বুধবার গুলশান সেন্ট্রাল মসজিদের ভূগর্ভস্থ তলার অস্থায়ী ক্যাম্প থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
রাজধানীর গুলশানে ১ হাজার ২০০ রিকশাচালক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কের মুক্তাঙ্গনে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন