এক ঝলক (১০ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
লাল শিমুলে ফাগুনের পদধ্বনি। কাঠবেড়ালির চাঞ্চল্যে বসন্তের উচ্ছলতা। ছবিটি গতকাল মঙ্গলবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

২ / ২৪
শরীর ঠিক রাখার কর্মসূচিতে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বরফজলে গোসল করছে সাইবেরিয়ার চার সহপাঠী শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৪
হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে চীনা চান্দ্রবর্ষ উদ্‌যাপনে গতকাল মঙ্গলবার আতশবাজি পোড়ানো হয়। এবারের বছরটি বানর-বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। ছবি: রয়টার্স

৪ / ২৪
বগুড়া গাবতলী উপজেলার পোড়াদহ উঠেছে ৬৫ কেজি ওজনের বাঘাইর মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ৭৮হাজার টাকা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৪
আকাশে বাতাসে বসন্তের আগমনী বার্তা। এরই মধ্যে পলাশ ফুলে রঙিন হয়ে উঠেছে গাছ। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৪
চীনা চান্দ্রবর্ষ উদ্‌যাপনে বানরের মুখোশ পড়েছে এক মেয়েশিশু। নতুন বছরটি বানর-বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৪
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলায় উঠেছে মস্ত এই মিষ্টি। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৪
ভাষার মাস ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে চলছে ধোয়া-মোছা ও রং করার কাজ। ছবিটি গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

৯ / ২৪
গৃহবধূ সাগরিকা বেগম মেয়ে বর্ণা আক্তারকে নিয়ে বাড়ির পাশে নিজেদের খেত থেকে খেসারি কলাইয়ের শাক তুলছেন। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের তুলাগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকায় এভাবে আটকা পড়ে শত শত যান। ছবিটি আজ সকাল সাড়ে নয়টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকা থেকে তোলা। ছবি: রাশেদুল হক

১১ / ২৪
আর কদিন পরেই ফাল্গুন মাস। এরই মধ্যে কচিপাতা আর ফুলের সাজে ছেয়ে গেছে পিঠাকুমুড়ের এই গাছটি। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৪
বাগানে ও খেতের পাশে দুই শতাধিক বাক্স ফেলে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। এই মৌসুমে বিভিন্ন ফসলের ফুল থেকে মধু আহরণ শেষে চাকে জড়ো হয় মৌমাছিগুলো। চাষিরা সপ্তাহে সাত থেকে আট মণ মধু সংগ্রহ করেন। এই মধু ছয় থেকে আট হাজার টাকা মণ দরে বিক্রি হয়। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার তুলাগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৪
স্পেনের দক্ষিণাঞ্চলে টোলোক্স এলাকায় পাউডার উৎ​সবে মুখে টে​লকম পাউডার মেখে ছবি তুলছেন এক তরুণী। এটি ওই এলাকার ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। সেখানে লোকজন বিশেষ করে তরুণ-তরুণীরা যতক্ষণ পর্যন্ত না পাউডারে সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের দিকে পাউডার ছোড়ে মারে। ছবিটি ৯ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স

১৪ / ২৪
পানামা সিটিতে অনুষ্ঠিত ক্যার্নিভালের শেষ দিনে শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেন এক ব্যক্তি। ছবিটি ৯ ফেব্রুয়ারি তোলা: রয়টার্স

১৫ / ২৪
মিয়ানমারের রাজধানীতে নেপিডো বিমানবন্দরের কাছে আজ বুধবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর চারজন সদস্যের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এক পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স

১৬ / ২৪
শিক্ষা, বিনোদন ও জনসচেতনতামূলক সামাজিক সংগঠন ‘মৌচাক’-এর উদ্যোগে সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি স্কুলে আজ শিক্ষার্থীদের ‘৫৫০ লাইনের মুক্তিযুদ্ধের গীতিকাব্য’ পড়ে শোনানো হয়। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৪
সরিষাখেতে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২৪
প্রত্নতাত্ত্বিক সম্পদের খোঁজে কুমিল্লার লালমাই পাহাড়ের কোটবাড়ি এলাকার হাতিগাড়া মূড়া খনন শুরু হয় গত ২৮ জানুয়ারি থেকে। ধীরে ধীরে বের হয়ে আসছে আনুমানিক সপ্তম শতাব্দীর বিভিন্ন স্থাপনা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক

১৯ / ২৪
ঢাকা শহরের অনেক আম গাছে এখনো আমের মুকুল দেখা যাচ্ছে। পাশাপাশি কাচা আম বিক্রি হচ্ছে। এই আম বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে টেকনাফ থেকে এই আমগুলো এসেছে। ছবিটি পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২০ / ২৪
ফুটপাতে পদচারী সেতুর পিলার। তার নিচে গরু বেঁধে রাখা হয়েছে। এতে ফুটপাত সংকুচিত ও দুর্গন্ধময় হয়ে পড়েছে। বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। ছবিটি আজ বুধবার রাজধানীর গুলশান-বাড্ডা সংযোগ সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৪
নগর ভবনের সামনে নির্দেশনা দেওয়া আছে—‘পার্কিং নিষেধ’। কিন্তু এ নির্দেশ যেন মানার কেউ নেই। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৪
সরস্বতী পূজার প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে৷ ১৩ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে দেবীর পূজা করবেন শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৪
ঢাকা মেডিকেলের আমতলার ঐতিহাসিক এই প্রাঙ্গণের সামনের সড়ক দখল করে বসেছে প্লাস্টিক পণ্যের দোকান। ছবিটি আজ বুধবার সকালে তেলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৪
অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে শিশুদের খেলার জন্য আলাদা জায়গা করেছে সিসিমপুর। ছবিটি আজ বিকেলে তোলা৷ ছবি: সাইফুল ইসলাম