এখন বইছে ফাগুন হাওয়া। শুকনো পাকা নিয়ে খেলায় মেতেছে এক শিশু। মালনীছড়া রাবার বাগান, সিলেট, ১০ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২ / ২০
এই কাঁঠালকে অসময়ের কাঁঠাল বলাই যায়। আর অসময়ের বলেই হয়তো দামটাও বেশ চড়া, সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ১০ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
৩ / ২০
লেকে ঘুরতে এসে অনেক পর্যটকই পানিতে ছিটিয়ে দেন খাবার। সেসব খাবার খেতে রাজহাঁস ও শঙ্খচিলদের ভিড়। ওখরিড লেক, ওখরিড, মেসেডোনিয়া,৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ২০
পদ্মা নদীতে গাঙচিলের ছোটাছুটি। কখনো ডানা মেলে আকাশে উড়ছে, কখনো স্পিডবোট বা লঞ্চের পেছনে ছুটছে আবার কখনো ঝপাস করে পানিতে এসে পড়ছে। মাওয়া ঘাট, ৭ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
ছানা নিয়ে রাজহাঁসের রাজকীয় বিহার। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রণতিথা এলাকায় রাজহাঁস পালন করা হয়। রায়গঞ্জ, সিরাজগঞ্জ ১০ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সাজেদুল আলম।
মুলার ফুলে বসেছে প্রজাপতি। সাদা ও সবুজের মাঝে প্রজাপতির বর্ণিল পাখা দুটি নজর কাড়ছে। মিলনপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
১০ / ২০
আর কয়েক দিন পরেই ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন। এই দুই উৎসবকে ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় বেশ। সে সময় ফুল চাষিরাও সেভাবে প্রস্তুতি নেন। জারবেরা ফুলের বাগান, পানিসারা, গদখালী, যশোর, ৯ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ২০
বাঁশের তৈরি ঝুড়ি গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান আবদুল হান্নান। তিনি নিজেই ঝুড়ি তৈরি করেন। একেকটি ঝুড়ির পাইকারি দাম ১৩ টাকা। চকসদু, গাবতলী, বগুড়া, ৯ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১২ / ২০
বিভিন্ন জেলার মতো ফরিদপুরেও চলছে বোরো ধান রোপণের ধুম। ধান খেতের আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। হরিহর নগর, বোয়ালমারী, ফরিদপুর, ৯ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
প্রতিদিনের মতো আরও একটি দিনের শেষ। বিদায় নিচ্ছে রক্তিম সূর্য। আচমত আলী খান স্টেডিয়াম এলাকা, মাদারীপুর, ৯ ফেব্রুয়ারি। ছবি: অজয় কুন্ডু
১৪ / ২০
ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পাহাড়ি পথে চলছে গাড়ি। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জামতলী, খাগড়াছড়ি সদর, ৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৫ / ২০
খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড়ে বাণিজ্যিকভাবে মোটর চাষ হচ্ছে। নিজেদের খেতে থেকে মটর সংগ্রহ করছেন এক মারমা নারী। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি সদর, ১০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
‘আনন্দময় শৈশব চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক নজরুল ইসলাম। সার্ফ এক্সেলের সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো। প্রথম আলো কার্যালয়, কারওয়াবাজার, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
১৮ / ২০
পুলিশের বেষ্টনীর মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। খালেদা জিয়া বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে এ সামবেশ অনুষ্ঠিত হয়। মালোপাড়া, রাজশাহী, ১০ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২০
সমুদ্রে মাছ ধরতে যাওয়ার অপেক্ষায় জেলে নৌকাগুলো। ডোমখালী খাল, মিরসরাই, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন
২০ / ২০
আরবান স্টাডি গ্রুপের আয়োজন বিভিন্ন দেশের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরা রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। তাঁরা হোসেনী দালান ঘুরে দেখেছেন। হোসনী দালান, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ