করোনাভাইরাসের টিকা নিতে সাধারণ মানুষের ভিড়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৯
লক্ষ্মীবাজার মিউনিসিপ্যাল মার্কেটের সামনে ময়লার স্তূপে কেরোসিন ঢেলে আগুন ধরানো হয়েছে। অসতর্কতায় এ আগুন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। লক্ষ্মীবাজার, ১০ ফেব্রুয়ারিছবি: জয়দেব সরকার
৩ / ১৯
করোনাভাইরাসের টিকা নিতে সাধারণ মানুষের ভিড়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৯
মেলায় ৪২ কেজি বাগাড় মাছ বিক্রির জন্য এনেছেন চকমরিয়া গ্রামের লাল মিয়া। মাছটি কয়েকজন মিলে ৫৬ হাজার টাকায় কিনেছেন। বগুড়া, ১০ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৫ / ১৯
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। টেকনাফ, ১০ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
৬ / ১৯
রাঙামাটি জেনারেল হাসপাতালে ৩টি কেন্দ্রে রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণকারীদের দীর্ঘ সারি। রাঙামাটি, ১০ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
উচ্চ বেতনের দাবিতে বিক্ষোভকারীদের একজন ফেডারেল সরকারের কর্মচারী সংসদ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারিছবি: এএফপি
৮ / ১৯
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে একটি বিক্ষোভ চলাকালে মিয়ানমারের নারীরা বিয়ের গাউন পরে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করেন। মিয়ানমার, ১০ ফেব্রুয়ারিছবি: এএফপি
৯ / ১৯
ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাসের সামনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। মিয়ানমার, ১০ ফেব্রুয়ারিছবি: এএফপি
১০ / ১৯
মিয়ানমারের নেতা অং সান সু চির মুক্তি চেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা। মিয়ানমার, ১০ ফেব্রুয়ারিছবি: এএফপি
১১ / ১৯
ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজারে বাস-ট্রাক সংঘর্ষে ৯ যাত্রী নিহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১২ / ১৯
বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ। রাজশাহী মেডিকেল কলেজের সামনে। রাজশাহী, ১০ ফেব্রুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৯
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আমতৈল গ্রামে প্রতিবেশী এক ব্যক্তির বসতঘর ঝুঁকিতে ফেলে টিলা কাটার অপরাধে দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মৌলভীবাজার, ১০ ফেব্রুয়ারিছবি. কল্যাণ প্রসূন
১৪ / ১৯
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এবং অং সান সু চির মুক্তির দাবিতে ওয়াশিংটনে মিয়ানমার দূতাবাসের বাইরে প্রতিবাদ। যুক্তরাষ্ট্র, ০৯ ফেব্রুয়ারিছবি: রয়টার্স
১৫ / ১৯
তুরাগের দূষণ দিন দিন বেড়েই চলছে। দূষণে দুর্গন্ধময় পিচকালো পানিতেই ভোগান্তি নিয়ে নৌযানগুলো চলাচল করে। আমিনবাজার, ঢাকা, ৯ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা প্লাস্টিকের টবগুলোয় বসে প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ করেন। ইয়াঙ্গুনে জাপানি দূতাবাসের সামনে, ১০ ফেব্রুয়ারিছবি: এএফপি
১৭ / ১৯
দীপন হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান রাজা
১৮ / ১৯
পাখির চোখে দেখা সবুজ ফসলের মাঠ। এগুলো মূলত আলুখেত। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ১০ ফেব্রুয়ারিছবি: আবদুস সালাম
১৯ / ১৯
তুরাগের পাড়ে জমে থাকা কাদাপানির মধ্যে গর্তে হাত ঢুকিয়ে মাছ ধরছে শিশুরা। মিরপুর, বড়বাজার, ঢাকা, ৯ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম