গ্রিসের ইদোমেনি গ্রামের কাছে শরণার্থীশিবিরে খেলায় মেতেছে এক শিশু। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স
২ / ১৭
সমহিমায় উজ্জ্বল সূর্যমুখী ফুল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে মোহামেডান ক্লাবের সামনে থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৩ / ১৭
সংসারে বাড়তি আয়ের জন্য ফরিদপুরের এক বাড়িতে চলছে ছাগল পালন। ছবিটি আজ সদর উপজেলার কাফুরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ১৭
ফসলি জমির ধারে জন্মেছে স্থানীয়ভাবে পরিচিত তিতবেগুনের গাছ। এতে থোকা থোকা ফলও ধরেছে। ছবিটি গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ১৭
ফুলটি পরিচিত আমরুলী নামে। শুধু দেখতেই সুন্দর নয়, ফুলটির ভেষজ গুণও অনেক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৬ / ১৭
ফসলের খেতে নিজে থেকেই জন্মায় এসব গাছ। স্থানীয় নাম তিত বেগুন। একই গাছে লাল ও কালো থোকায় থোকায় ফল ধরে। ছবিটি গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ১৭
লটকন গাছে ফুল ফুটেছে। আর কয়েক দিন পরেই ফল আসবে। ছবিটি আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোলা।
৮ / ১৭
চোখ জুড়ানো হলদে ফুল। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ১৭
পিএসসিতে সৃজনশীল প্রশ্নপত্র বাতিলের দাবিতে মানববন্ধন করে ভিকারুননেসা নূন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ৷ আজ বৃহস্পতিবার সকালে বেইলী রোড এলাকা থেকে ছবিটি তোলা। সাবিনা ইয়াসমিন৷
বাবা তাজুল ইসলামের সঙ্গে খুনসুটিতে মেতেছে শিশু রুহুল আমিন। তা দেখে পাশে বসে হাসছেন মা রুবি বেগম। বাবার মতো রুহুল আমিনের হাতে-পায়েও দেখা দিয়েছে ‘শিকড়ের মতো আঁচিল’। তবে আগামী রোববার বা সোমবার তাঁদের রোগ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। এই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৭
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রথম আলো আয়োজিত বন্ধু মেলায় ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে দলীয় নৃত্য। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৭
শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে প্রথম আলো আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৭
পুরোনো ঢাকার শ্যামবাজারের আড়ৎগুলোতে দেশি রসুন আসে প্রধানত ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর থেকে। শ্যামবাজারে প্রতি কেজি রসুনের পাইকারি দাম ৩৫ থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৭
বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে জাপানি চিত্রশিল্পী আসামি শিওদে’র একক চিত্রকর্ম প্রদর্শনী। ছবি: আবদুস সালাম
১৭ / ১৭
রাজধানীর বিভিন্ন সড়কে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়মিত ঘটনা। এতে দুর্ভোগ সইতে হচ্ছে পথচারীদের। ছবিটি মতিঝিলের টয়েনবি সার্কুলার রোড এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম