করোনার কাঁপন এসে লাগছে চলচ্চিত্রাঙ্গনেও। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সম্প্রতি জনসমাগম থেকে সবাইকে দূরে থাকার বা এড়িয়ে চলার নির্দেশ দেয়। তাই সিনেমা হলগুলোতে নেই দর্শকদের আনাগোনা। নীলক্ষেত এলাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
৪ / ১৪
রাজধানীর পুরান ঢাকায় আজ উদযাপিত হচ্ছে হোলি উৎসব। রং খেলার আনন্দে মেতেছে সবাই। তাঁতী বাজার, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন ইউনিট প্রস্তুত। ভিক্টোরিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
১০ / ১৪
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম আবির্ভাব মহোৎসবে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। করোনাভাইরাসের জন্য অনুষ্ঠানস্থলে ফেরি করে মাস্ক বিক্রি করছেন এক বিক্রেতা। সৎসঙ্গ আশ্রম, হিমাইতপুর, পাবনা, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১১ / ১৪
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর তৎকালীন কর্মকাণ্ড নিয়ে দেয়ালচিত্র তৈরি করা হয়েছে। হ্যাপি মোড়, রাঙামাটি, ১০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
করোনাভাইরাস মোকাবিলায় শহরের শায়েস্তা খান সড়কে নবনির্মিত নয়তলা জুডিশিয়াল কোর্ট ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ৫০ শয্যার ‘জেলা কোয়ারেন্টাইন সেল’ করা হয়েছে। জুডিশিয়াল কোর্ট ভবন, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৪
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকার একটি ওষুধের মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সার্জিক্যাল মাস্ক ও নকল ওষুধ জব্দ করে ৬টি দোকানে ৮ লাখ টাকা জরিমানা করে। এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বাবু বাজার, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার