এক ঝলক (১০ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
একজন মডেলের হাতে শোভা পাচ্ছে ‘দ্য ইউনিক পিংক’ বলে পরিচিত দুষ্প্রাপ্য হীরা। ১৫ দশমিক ৩৮ ক্যারেট ওজনের এই উজ্জ্বল গোলাপি রঙের হীরক খণ্ডটি ১৭ মে সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে তুলবে নিলামকারী প্রতিষ্ঠান সদবি। দাম আশা করা হচ্ছে ২৮ থেকে ৩৮ মিলিয়ন ডলার। ছবি: রয়টার্স

২ / ২৫
সুবিশাল সূর্যের গায়ে ছোট্ট একটি বিন্দুর মতো (বাঁ দিকে নিচে) দেখাচ্ছে বুধ গ্রহ। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বোয়েরটাউন থেকে তোলা। সূর্য আর পৃথিবীর মাঝ দিয়ে বুধগ্রহ অতিক্রমের সময় ছবিটি তোলা হয়। শত বছরে মাত্র ১৩ বার সূর্য আর আর পৃথিবীর মাঝ দিয়ে পার হয় বুধ। এর আগে ২০০৬ সালে গ্রহটি এভাবে অতিক্রম করে। ছবি: রয়টার্স

৩ / ২৫
মাড়াইয়ের পর পড়ন্ত বেলায় ধানের শস্যহীন আঁটি গুছিয়ে রাখছেন এক কৃষাণী। ছবিটি গতকাল সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৫
ঘুড়ি নিয়ে মেতেছে দুই শিশু। ছবিটি গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৫
গাছের ডালে এক কোকিলা। ছবিটি গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২৫
রাজধানীর হাজারীবাগের ভাগলপু​র এলাকায় চলছে পানির তীব্র সংকট। এলাকাবাসী ঢাকা ওয়াসার গাড়িতে করে সরবরাহ করা পানি সংগ্রহ করছে। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৫
খুঁটির ওপর ঝোলানো কৃষকের জামায় বসে শিকারের অপেক্ষায় ফিঙে। ছবিটি খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৮ / ২৫
ডোবায় খাবার খুঁজে বেড়াচ্ছে হাঁসের পাল। ছবিটি খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৯ / ২৫
প্রচণ্ড গরমে বেড়েছে ডাবের পানির চাহিদা। বিক্রির জন্য ডাব নিয়ে বাজারে যাচ্ছেন একজন। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১০ / ২৫
কলকাতায় স্থানীয় টেলিফোন বুথের বাইরে এক সরু গলিতে ওয়ারলেস ফোনে কথা বলছেন এক শ্রমিক। ছবিটি আজ তোলা: রয়টার্স

১১ / ২৫
প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গোয়ানঝাসি ঝুয়াং-এর গুইলিন এলাকা। ছবিটি ৮ মে তোলা: রয়টার্স

১২ / ২৫
ফিলিপাইনের প্রেসিডেন্টে প্রার্থী রোদ্রেগো দুতার্তের বাড়ির সামনে সেলফি তুলছেন এক প্রতিবেশী। ছবিটি ফিলিপাইনের দক্ষিণের দাভাও শহর থেকে তোলা। ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত রোদ্রেগো দুতার্তে। ছবি: রয়টার্স

১৩ / ২৫
পাখির প্রিয় খাবার এই বটের ফল। ফল পাকলেই শুরু হবে ঝাঁকে ঝাঁকে পাখির আনাগোনা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী,ফরিদপুর।

১৪ / ২৫
গ্রামের পথের ধারে ধারে এখন হলুদ সোনালু ফুল। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী, ফরিদপুর।

১৫ / ২৫
প্রচণ্ড গরমে এখন হাত পাখার বেশ চাহিদা। এক একটি পাখা ইউসুফ মিয়া ২৫ টাকা দরে বিক্রি করেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকা থেকে তোলা: পাপ্পু ভট্টাচার্য

১৬ / ২৫
মাসের শুরুতে কালবৈশাখী ঝড়ের পর গরম কিছুটা কমে এলেও গত দুদিন ধরে আবারও গরম বেড়ে গেছে। আবার উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। তাই বরিশাল নগরের ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা একটু স্বস্তির আশায় কলেজ ক্যাম্পাসের বাণিজ্যিক বিভাগের মাঠে গাছের নিচে বসে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা: সাইয়ান, বরিশাল

১৭ / ২৫
দৃষ্টিনন্দন হাতিরঝিল এলাকার লেকের পানিতে ভাসছে ময়লার আস্তর। তৈরি হয়েছে বুদ্‌বুদ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে হাতিরঝিলের মগবাজার অংশ থেকে তোলা: আবদুস সালাম

১৮ / ২৫
রাজধানীর বিভিন্ন স্থানে মাথার ওপরে ঝুলছে তারের জটলা। ঝুঁকিপূর্ণ এসব জটলা অপসারণে বিদ্যুৎ বিভাগ কমিটি গঠন করেও সুফল পায়নি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার সড়ক থেকে তোলা: আবদুস সালাম

১৯ / ২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও জাদুঘর প্রাঙ্গণটি অরক্ষিত। সেখানে থাকা জলাধারের পানি নোংরা। সেই পানিতে গোসল করছে শিশুরা। বাদ যায় না কুকুরও। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা: আবদুস সালাম

২০ / ২৫
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সালমা ফারিহা এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নিয়ে সে চিন্তিত। তাই মা বিলকিস বেগম মেয়েকে সাহস জোগাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
আবর্জনা ফেলতে সম্প্রতি রাজধানীর বিভিন্ন সড়কের পাশে সিটি করপোরেশনের উদ্যোগে লাগানো হয়েছে ডাস্টবিন। কিন্তু লোকজন এই আবর্জনার বালতিকে ময়লা ফেলার পাশাপাশি অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে। একজন ডাস্টবিনের সঙ্গে সাইকেল তালা দিয়ে রেখে গেছেন। ছবিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা: মনিরুল আলম

২২ / ২৫
সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী মঙ্গলবার এ্যালিফেন্ট রোড, কাঁটাবন, নিউ মার্কেট এলাকায় বিপণিবিতানগুলোতে আজ সাপ্তাহিক ছুটি। তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা ​বন্ধ দোকানগুলোর সামনে খুলে বসেন দোকান। এ দিন তাদের ভালোই বেচা-কেনা হয় বলে জানান কয়েকজন। ছবি: মনিরুল আলম

২৩ / ২৫
রাজধানীর বিভিন্ন সড়কে ডিশ, ইন্টারনেটের তার সড়কের ওপর ঝুলে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ নগরের ধানমন্ডি ১১ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৪ / ২৫
ফাঁসি কার্যকরের আগে মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষ দেখা করতে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তাঁর পরিবারের সদস্যরা। দেখা করার পর বেরিয়ে যাচ্ছেন তাঁরা। ছবি: জিয়া ইসলাম

২৫ / ২৫
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের খবরে গণজাগর​ণ মঞ্চের উল্লাস। ছবি: মনিরুল আলম