ঢাকার বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ডের কাছে আগে পদচারী-সেতু ছিল। সেটি সরিয়ে ফেলায় পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হতে বাধ্য হচ্ছে। ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২০
আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে রোকসানা আক্তার। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা ৯ মে। ছবি: দীপু মালাকার
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপো। প্রদর্শনী ঘুরে দেখছেন বিদেশি এক দর্শনার্থী। ঢাকা, ৯ মে। ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২০
রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে সামরিক বাহিনীর সদস্যরা। মস্কো, রাশিয়া, ৯ মে। ছবি: এএফপি
১৫ / ২০
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় গ্রিন লাইনের লঞ্চটির একাংশ দুমড়েমুচড়ে যায়। সদরঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
১৬ / ২০
দুপুরেই যেন রাতের অন্ধকার নেমে আসে ঢাকায়। ক্ষণে ক্ষণে মেঘের বিকট গর্জন। তারপর বৃষ্টি। নয়া পল্টন, ঢাকা, ১০ মে। ছবি: সুমন ইউসুফ
১৭ / ২০
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো। এতে পোশাক খাতের বিভিন্ন ধরনের প্রযুক্তি-সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। চট্টগ্রাম, ১০ মে। ছবি: জুয়েল শীল
মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছেন শ্রমিক। এতে অল্প সময়ে অনেক বেশি ধান মাড়াই করা যাচ্ছে। মধ্য সারশী, কাশিপুর, বরিশাল সদর, ১০ মে। ছবি: সাইয়ান
২০ / ২০
সিলেট নগরে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান মেলা। মেলায় জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে পেয়ে ছবি তুলছেন শিক্ষার্থীরা। টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণ, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ