যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে মজার খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালি গ্রাম থেকে মঙ্গলবার তোলা। ছবি: সোয়েল রানা
২ / ২০
স্থানীয়ভাবে এটিকে বলা হয় বন আদা গাছ। সাধারণত বনে-জঙ্গলে থাকে এই গাছের ঝোপ। ছবিটি ময়মনসিংহ কারাগার-সংলগ্ন কাঠগোলা বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৩ / ২০
বৃত্তাকারে জেলেদের ফেলা জালে বেশ সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে জলাশয়ের বুকে। ছবিটি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৪ / ২০
মাছ ধরায় বড়দের চেয়ে কোনো অংশে কম যায় না ছোটরাও। ছবিটি তো এমন কথাই বলছে! সিলেট সদরের বাউরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৫ / ২০
কুমিল্লা সদর দক্ষিণের ১০-১২টি এলাকার শৌখিন মৎস্যশিকারিরা গত সোমবার সুলতানপুর জলাশয়ে পল দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছিলেন। গত কয়েক বছর ধরে এটি উৎসবে পরিণত হয়েছে। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ২০
ক্যালিফোর্নিয়ায় ‘স্লিপিং উইথ আদার পিপল’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী অ্যালিসন ব্রি। ছবিটি বুধবার হলিউডের আর্কলাইট সিনেমাস থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ২০
আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: সাইফুল ইসলাম
৮ / ২০
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবিটি ধানমন্ডির রাপা প্লাজার সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৯ / ২০
টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিছিল। ছবিটি ধানমন্ডির রাপা প্লাজার সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১০ / ২০
দুই বাসের চিপা দিয়ে মোটরসাইকেল গলানোর চেষ্টা এক চালকের। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ২০
রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বাসটি। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ২০
প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: সাহাদাত পারভেজ
১৩ / ২০
ফরিদপুর নগরকান্দা উপজেলা সদরের কুনাগ্রামের বিলে ফুটেছে শাপলা। দুই ভাই জুবায়ের শেখ ও হাসিব শেখ বাজারে বিক্রির জন্য তুলছে সেই শাপলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ২০
মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছেন এক বৃদ্ধ। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার যুগ্নিপাশা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
১৫ / ২০
কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট বসবে আর কয়েক দিনের মধ্যেই। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে গরু আনা শুরু হয়েছে রাজধানীর আশপাশের এলাকায়। নারায়ণগঞ্জ শহরের শহীদ নগর এলাকায় ট্রাক থেকে গরু নামাচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৬ / ২০
খাবারের সন্ধানে জলাশয়ে হাঁসের ঝাঁক। ছবিটি ময়মনসিংহের কাঠগোলা বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১৭ / ২০
পুকুরের ওপর তৈরি করা বাঁশের মাচায় ঝুলছে লাউ। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার ফুলতলা ইউনিয়নের যুগ্নিপাশা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
১৮ / ২০
সিলেটের চা-বাগানে সারা দিন চা-পাতা তোলার কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। সঙ্গে নিয়ে আসেন বাড়ির গরু-ছাগল, সেগুলো আশপাশের এলাকায় আগাছা খায়। ছবিটি শহরতলির দলদলি চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৯ / ২০
ভাদ্রের রোদে হাঁসফাঁস করতে থাকা মহিষগুলো একটু শীতল হওয়ার আশায় খেতে জমে থাকা পানি দেখে এভাবেই শুয়ে পড়ে। সিলেট শহরতলির খাদিমনগর এলাকা থেকে ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২০ / ২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র্যাগডেতে রং মেখে উল্লাস করছেন কয়েকজন শিক্ষার্থী। ছবি: মিসবাহ উদ্দিন, সিলেট